29 C
Kolkata
Monday, November 16, 2026
spot_img

ট্রায়াল রুমে ঢুকেই আর ফেরা হল না! দিল্লির পোশাকের শোরুমে ১৮-র তরুণীকে নৃশংস খুন

Aaj India Desk, নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) ভয়াবহ হত্যাকাণ্ড। পোশাকের শোরুমের ট্রায়াল (Trial Room) রুমের ভিতর থেকে উদ্ধার হল ১৮ বছরের এক তরুণীর রক্তাক্ত দেহ। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তরুণীর গলা কেটে খুন (Murder) করে পালিয়ে যায় এক যুবক। শনিবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম শবনম। পশ্চিম দিল্লির মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমে কাজ করতেন তিনি। পরিবারের সঙ্গেই থাকতেন শবনম। তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবক তাঁর পূর্বপরিচিত। একসময় দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও ছিল। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, একতরফা প্রেমের কারণেও খুন হতে পারে বলে সন্দেহ পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার শবনমের কাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ওই যুবক শোরুমে আসে। এরপর কোনওভাবে তাঁকে ট্রায়াল রুমে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানেই ধারালো অস্ত্র দিয়ে শবনমের গলায় আঘাত করে তাঁকে খুন করা হয়।

রাত আনুমানিক ৯টা নাগাদ বিষয়টি সামনে আসে। শোরুম বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মীরা। সেই সময় ট্রায়াল রুমগুলি পরীক্ষা করতে গিয়ে একটির ভিতরে শবনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর দেরি না করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। শবনমের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সিসিটিভি দেখে অভিযুক্তের খোঁজে পুলিশ

ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। শোরুমের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দোকানে ঢোকার পর অভিযুক্ত কী কী করেছিল এবং কোন রাস্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তের সন্ধানে পুলিশের একাধিক দল বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। ব্যক্তিগত সম্পর্কের বিবাদ, নাকি একতরফা প্রেম—কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানতে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন