30 C
Kolkata
Sunday, April 26, 2026
spot_img

বাম-কংগ্রেসকে ভোট দিলে কী হবে? আসল কারণ জানালেন এই নেতা

Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)-এর সমর্থনে ভোট প্রচারে রবিবার বাংলায় এলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)-এর হয়ে প্রচারে নেমে তিনি একযোগে বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করেন। বিশেষ করে বাম ও কংগ্রেসকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। কেন এমন কথা বলছেন, সেই কারণও সভা থেকে ব্যাখ্যা করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

কুণাল ঘোষকে পাশে নিয়ে কেজরীবাল বলেন, ভোট যাতে ভাগ না হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। তাঁর দাবি, কংগ্রেস বা বামেদের ভোট দিলে সেই ভোট কাজে লাগবে না। তারা জেতার জন্য লড়ছে না, শুধু ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে। তাই তৃণমূল প্রার্থীকেই সমর্থন করে জয়ী করার আবেদন জানান তিনি।

একসময় ইন্ডিয়া জোটে তৃণমূল, কংগ্রেস, বামপন্থী দল এবং আম আদমি পার্টি একই মঞ্চে ছিল। তবে বর্তমানে আপের সঙ্গে সেই জোটের দূরত্ব অনেকটাই বেড়েছে। সেই পরিস্থিতিতেই বাংলার মাটিতে এসে পুরনো শরিকদের বিরুদ্ধে সরব হতে দেখা গেল কেজরীবালকে। এদিন বিজেপির ঘোষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। এই প্রসঙ্গে কেজরীবাল বলেন, দিল্লির ভোটের আগে গত বছরের ফেব্রুয়ারিতে বিজেপি জানিয়েছিল ৮ মার্চ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু এক বছর কেটে গেলেও সেই টাকা কেউ পাননি।

তাঁর অভিযোগ, এখন বাংলায় এসে আবার নতুন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে সেই টাকা দেওয়া হবে না। উল্টে সাধারণ মানুষের কাছ থেকেই সব কেড়ে নেওয়া হবে। তাই ভুল করেও বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানান তিনি। তৃণমূলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে কেজরীবাল বলেন, আপনারা সাহসের সঙ্গে লড়াই করছেন। বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে শক্ত মন লাগে। বাংলার মানুষ যেভাবে লড়ছেন, তা সারা দেশ দেখছে। আমরা আপনাদের পাশে আছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও রয়েছি।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন