SPECIAL FEATURES
আজই যদি আপনার শেষ দিন হয় ? তবে সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজটা কি হবে ? আপনি কি আর ৫ টা দিনের মতোই খুব নম্র ,এবং স্বাভাবিক ভাবেই জীবন -জাপন করবেন ? নাকি পার্থক্য রাখবেন শেষ দিন টা ?
আচ্ছা আপনার শেষ দিনে কেমন লাগবে ? জানি এই প্রশ্নের উত্তর শুধু ভালো বা খারাপ এতটুকুই হতে পারে না , এর উত্তর দিতে সময় দরকার , ভাবনা চিন্তা দরকার , হয়তো বা আপনার এই উত্তরে আপনার নিজের চোখেও জল আসতে পারে ।
তবে আপনি কি জানেন মরণের একেবারে চৌকাঠে দাঁড়িয়ে মানুষের মনে কী চলে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে একধিক তথ্য। মৃত্যু নিয়ে বহু বিশেষজ্ঞ নানান গবেষণা করে , মৃত্যুর আগের মুহূর্তে মানুষের চিন্তাধারা , মানুষের ভাবনা সবকিছুতে এক বিশেষ সাদৃশ্য দেখা গিয়েছে, যা হয়তো আপনাকেও চমকে দিতে পারে ।
মৃত্যু শব্দটা শুনলেই বুকের ভেতর কোথাও যেন হালকা কম্পন অনুভূতি হয়। কিন্তু জীবনের এই শেষ মুহূর্তে ঠিক কী ঘটে মানুষের মস্তিষ্কে? শেষ নিঃশ্বাসের আগে মানুষ কী অনুভব করেন? সেই উত্তর খুঁজতেই বছরের পর বছর গবেষণা চালিয়ে গিয়েছেন স্নায়ুবিজ্ঞানীরা।
গবেষকদের দাবি, মৃত্যুর একেবারে ঠিক আগে মানুষের মস্তিষ্কে এক আশ্চর্য পরিবর্তন ঘটে। অনেকটা যেন সিনেমার শেষ দৃশ্যের মতো চোখের সামনে ভেসে উঠতে শুরু করে জীবনের নানা মুহূর্ত। শৈশব, প্রিয় মানুষ, সুখ , দুঃখ, অপূর্ণতা, ভালোবাসা , অপ্রাপ্তি , সবকিছু যেন একসঙ্গে ফিরে আসে স্মৃতির পর্দায়।
বিশেষজ্ঞদের মতে, মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কে এমন কিছু স্নায়বিক কার্যকলাপ সক্রিয় হয়, যা স্মৃতি ও অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত।তবে বিজ্ঞান এখনও এই রহস্যের পুরো উত্তর খুঁজে পায়নি। মৃত্যু আজও মানুষের কাছে এক অজানা দরজা যার ওপারে আসলে কী আছে, তা জানার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন গবেষকরা।
এজিং নিউরোসায়েন্স নামক এক জার্নালে প্রকাশিত গবেষণায়,গবেষকদের দাবি, মানুষের হৃদস্পন্দন থেমে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্তও মস্তিষ্ক পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায় না। বরং তখনও তার কিছু অংশ সক্রিয় থাকে। আর সেই সময়ই নাকি চোখের সামনে ভেসে উঠতে শুরু করে জীবনের প্রতিটি অধ্যায় একেবারে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো। শৈশবের স্মৃতি, প্রিয় মানুষের মুখ, আনন্দের মুহূর্ত, কষ্টের দিন, অপূর্ণ স্বপ্ন কিংবা জীবনের সবচেয়ে মনে রাখার মতো ঘটনা সবকিছু যেন একসঙ্গে ফিরে আসে মনের পর্দায়। বিজ্ঞানীদের মতে, মৃত্যুর আগমুহূর্তে মস্তিষ্ক যেন নিজের মধ্যেই জীবনের শেষ রিপ্লে চালাতে শুরু করে। এই গবেষণায় যুক্ত এক বিজ্ঞানী জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন মৃত্যুর প্রায় ৩০ সেকেন্ড আগে মানুষের মস্তিষ্ক কীভাবে সক্রিয় থাকে এবং ঠিক কতটা সক্রিয় থাকে। হৃদস্পন্দন পুরোপুরি থেমে যাওয়ার আগের পর্যন্ত মস্তিষ্কের স্নায়বিক কার্যকলাপ বিশ্লেষণ করেই এই তথ্য উঠে এসেছে। তাঁর কথায়, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে মৃত্যুর আগে মানুষ যেন নিজের গোটা জীবনটাকেই আবার একবার অনুভব করেন। স্মৃতি, আবেগ, সম্পর্ক সব মিলিয়ে জীবনের শেষ মুহূর্ত যেন হয়ে ওঠে এক গভীর স্মৃতিচারণ।


