29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

ভোট গণনার আগেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপির রাজ্য সভাপতি!

Aaj India Desk, কলকাতা: ভোট গণনার আগেই শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংগ্রামী জীবন ও রাজনৈতিক দক্ষতার প্রশংসা করে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বাংলার রাজনীতির ময়দানে তৃনমূল-বিজেপির তীব্র প্রতিদ্বন্ধিতার মাঝে এই প্রশংসা বিরল সৌজন্যের ছবি তুলে ধরেছে বলে মত রাজনৈতিক মহলের।

কী বললেন তিনি ?

শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সুবিধাপ্রাপ্ত পরিবার থেকে আসেননি। তিনি কংগ্রেসের পরিবারের কেউ নন। তিনি সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা মাটির মানুষ এবং তিনি বাংলার বাস্তবতা বোঝেন।” তিনি আরও দাবি করেন, “তিনি বুঝতে পারছেন যে বিজেপি নয়, তার দলই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেই কারণেই সাম্প্রতিক কিছু মন্তব্য করেছেন।”

কেনো মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি ?

ভোট গণনার আগে বিরোধী শিবিরের একজন শীর্ষ নেতার মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জয়ের সম্ভাবনা কম বুঝেই আগাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করা হলো কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তাঁদের মতে, নির্বাচনের ফল প্রকাশের আগে প্রতিপক্ষের শক্তি স্বীকার করে নিজের অবস্থানকে তুলনামূলকভাবে ভালো দেখানোর চেষ্টা করছে বিজেপি।

গোপন সমঝোতার অভিযোগ 

অন্যদিকে, শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) এই প্রশংসার পরেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা নিয়ে কটাক্ষ করেছে বাম শিবির। ২০১৯-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে BJP-এর জোটের প্রসঙ্গ তুলে ফের সেই পুরোনো বিতর্ককে নতুন আগুন দেয় বিরোধীরা। যদিও বিজেপি বা অন্য কোনও দল এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ভোট গণনার আগে এই ধরনের মন্তব্য সামনে আসায় ফলাফল ঘোষণার পর সম্ভাব্য সমীকরণ বা রাজনৈতিক অবস্থান কেমন হতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন