33 C
Kolkata
Monday, September 14, 2026
spot_img

“সহমত নই”—NCPI সাংসদদের দলবদলের সিদ্ধান্তের মাঝেই বিস্ফোরক আবু তাহের!

Aaj India Desk, কলকাতা : এনসিপিআই (NCPI)-এর সাংসদদের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার মধ্যেই এবার প্রকাশ্যে আপত্তি জানালেন সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দাবি করেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা থাকলেও দলত্যাগ বিরোধী আইনের কারণে কয়েকজন সাংসদকে এনসিপিআই-এর সঙ্গে যুক্ত করা হয়েছিল। সেই দাবিই সরাসরি খারিজ করে আবু তাহেরের বক্তব্য, “আমরা এনডিএ (NDA) করব না, বিজেপিও করব না। আমাদের অবস্থান স্পষ্ট।”

কী দাবি করেছিলেন বসুনিয়া ?

সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দাবি করেন, বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রায় ২০ জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তিন সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan), খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যেতে আপত্তি জানান। তাঁদের এলাকায় রাজনৈতিক সমস্যা তৈরি হতে পারে বলেই তাঁরা বিজেপিতে যোগ দিতে চাননি বলে দাবি করেন বসুনিয়া। তাঁর বক্তব্য অনুযায়ী, দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়া এড়াতেই সাংসদদের এনসিপিআই-এর সঙ্গে যুক্ত করা হয়েছিল। অর্থাৎ, বিজেপিতে যোগ দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন তিনি।

সরাসরি আপত্তি আবু তাহেরের

বসুনিয়ার এই বক্তব্যের পরেই আবু তাহের খান (Abu Taher Khan) সুর বদলে ফেলেন। তিনি জানান, এনডিএ বা বিজেপিতে যোগ দেওয়ার কোনও সিদ্ধান্ত তাঁদের নেই। তাঁর কথায়, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সহমত নই। আমরা এনডিএ করব না, বিজেপিও করব না। আমাদের অবস্থান স্পষ্ট।” বসুনিয়ার মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।

ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আপাতত নিজের স্পষ্ট অবস্থান জানাতে চাননি আবু তাহের। তাঁর বক্তব্য, আগে অন্য সাংসদরা তাঁদের পদক্ষেপ প্রকাশ্যে জানান, তারপর তাঁরা নিজেদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।ফলে এনসিপিআই সাংসদদের বিজেপি-যোগ নিয়ে জল্পনার মধ্যেই আবু তাহেরের বক্তব্যে নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন