31.3 C
Kolkata
Thursday, October 8, 2026
spot_img

‘আজ অদ্ভুত একটা দিন!’ নানার মৃত্যুর খবর পেয়েই তনুশ্রীর এমন প্রতিক্রিয়া, পুরনো বিতর্কে ফের আগুন!

মুম্বই: একজন চলে গেলেন। তারপরও অপমান করতে ছাড়লেন না তনুশ্রী! নানা পাটেকরের (Nana Patekar) প্রয়াণের দিনে তাই শুধু শোক নয়, ফিরে এল ২০০৮-এর সেই বিতর্কও, যার কেন্দ্রে ছিলেন তনুশ্রী দত্ত।

বৃহস্পতিবার ভোরে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে প্রয়াত হন নানা পাটেকর (Nana Patekar)। খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই নজর ছিল তনুশ্রীর দিকে। কারণ, এই দুই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বলিউডের অন্যতম আলোচিত যৌন হেনস্থার অভিযোগ।

বৃহস্পতিবার লখনউয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিমানবন্দর থেকে ভিডিও বার্তায় তনুশ্রী বলেন, তিনি খবরটি শুনেছেন। কিন্তু এদিন তাঁর কাজের দিন, বড় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। এরপরই তাঁর মন্তব্য,মিডিয়া হয়তো বিকেলে শুধু ‘Evil Dead’ নিয়েই ব্যস্ত হয়ে পড়বে!

পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। কিন্তু কথার শেষে সেই অসম্পূর্ণ ‘কিন্তু…’-ই যেন আরও অনেক প্রশ্ন রেখে গেল। আর এই নীরবতার মাঝেই ফিরে তাকাতে হচ্ছে ২০০৮-এর দিকে। ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নানা পাটেকরের (Nana Patekar) বিরুদ্ধে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। এক দশক পর, ২০১৮ সালে সেই অভিযোগ ফের প্রকাশ্যে এনে ভারতে #MeToo আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি।

নানা অবশ্য অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে ২০১৯ সালে প্রমাণের অভাবে মুম্বই পুলিশ মামলাটি বি-সামারি রিপোর্ট দিয়ে বন্ধ করে দেয়। তারপর কেটে গিয়েছে আরও কয়েক বছর। কিন্তু বৃহস্পতিবার নানার মৃত্যুর দিনে তনুশ্রীর একটি শব্দবন্ধ, ‘Evil Dead’ ফের সেই পুরনো অধ্যায়কে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

নানা পাটেকর (Nana Patekar) আজ নেই। কিন্তু তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিতর্কগুলোও কি এত সহজে শেষ হয়ে যায়? মৃত্যু হয়তো একজন মানুষকে থামিয়ে দেয়, কিন্তু কিছু পুরনো প্রশ্নের উত্তর কি তাতেও মুছে যায়?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন