32.7 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

‘৭০ জনকে চিহ্নিত করেছি’,ছাত্র নয়, তাহলে কারা ছিল মিছিলে?

Aaj India Desk,কলকাতা: কলকাতায় ককরোচ ব্যানারের মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিধানসভায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনায় জড়িত কাউকেই ছাড়া হবে না।

মুখ্যমন্ত্রীর দাবি, আগে থেকেই পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ না করার নির্দেশও ছিল। তাঁর কথায়, মিছিলে কিছু ছাত্র সংগঠন থাকলেও অনেকেই ছাত্র ছিলেন না। বাইরে থেকে লোক এনে ভিড় বাড়ানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, মিছিলের সময় প্রথমে পুলিশের দিকে বোতল ও জুতো ছোড়া হয়। পরে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়। তবুও পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছে। এ জন্য কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, হামলায় আহত কয়েকজন সাংবাদিক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সাতটি মামলা দায়ের হয়েছে। তদন্তে এখনও পর্যন্ত ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, এদের কেউ ছাত্র নয় এবং নিট আন্দোলনের সঙ্গেও তাদের কোনও সম্পর্ক নেই।

মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি রাজ্যে পাশ হওয়া গুন্ডা দমন আইন এই মামলাগুলিতে প্রয়োগ করা হয়েছে। তাঁর হুঁশিয়ারি, যারা এই হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও দোষীকেই ছাড়া হবে না। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন