26.9 C
Kolkata
Friday, October 30, 2026
spot_img

আগামী বছর থেকেই উচ্চমাধ্যমিকে ফিরছে পুরনো নিয়ম? শিক্ষামন্ত্রীর বক্তব্যে কী বদলের ইঙ্গিত?

Aaj India Desk, কলকাতা : উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে কি ফের বড়সড় বদল আসতে চলেছে? একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে চারটি সেমেস্টারে পরীক্ষা দেওয়ার নিয়ম কি এবার অতীত হতে চলেছে? আপাতত এই প্রশ্নই ঘুরছে রাজ্যের শিক্ষা মহলে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে। তাহলে কি আগামী শিক্ষাবর্ষ থেকেই বদলে যেতে পারে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) পরীক্ষার ধরন?

সেমেস্টার ব্যবস্থা নিয়ে প্রশ্ন শিক্ষকদের

বিগত তৃণমূল সরকারের আমলে উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছিল। চালু হয়েছিল সেমেস্টার ব্যবস্থা। সেই নিয়ম অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমেস্টার পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। কিন্তু এই পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

শিক্ষকদের একাংশের দাবি, সেমেস্টার ব্যবস্থায় পড়ুয়াদের প্রত্যাশিত উন্নতি হচ্ছে না। বরং পরীক্ষার চাপ এবং প্রস্তুতির ধরন নিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে পুরনো পরীক্ষার পদ্ধতিতে ফেরার দাবি উঠতে শুরু করেছে।

কী বলছেন শিক্ষামন্ত্রী?

এই জল্পনার সূত্রপাত শিক্ষামন্ত্রী দীপক বর্মনের একটি মন্তব্যকে কেন্দ্র করে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, “অনেক মাস্টারমশাই আমাদের বলেছেন যে সেমেস্টার সিস্টেমে ছাত্ররা যথাযথ উপকৃত হচ্ছে না। একটা বড় অংশের ধারণা এটাই। আমার ব্যক্তিগত ধারণা, একজন শিক্ষক সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে পর্যালোচনার পর্যায়ে রাখছি।” সেমেস্টার ব্যবস্থা পরিবর্তনের দাবিতে ইতিমধ্যেই বিকাশ ভবনে আবেদন জমা পড়েছে। বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) শিক্ষা সংসদে বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, একসময় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনার ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হত। পরে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা চালু হয়। এরপর ফের পরীক্ষার কাঠামোয় পরিবর্তন এনে সেমেস্টার ব্যবস্থা চালু করা হয়। এবার সেই ব্যবস্থাতেই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে নিয়ম বদলাবে কি না, নাকি বর্তমান সেমেস্টার পদ্ধতিই বহাল থাকবে, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন