কলকাতা: উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদানে কেনা হয়েছিল কোটি কোটি টাকার কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম (Medical Equipments)। কিন্তু এবার সেই সরঞ্জামই উধাও হওয়ার অভিযোগে তোলপাড় রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
স্বাস্থ্য ভবনের পাঠানো নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের ৬৪টি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ব্যাটারি, ওয়্যার বক্স-সহ একাধিক কম্পিউটার সরঞ্জাম নিখোঁজ হওয়ার খবর মিলেছে (Medical Equipments)। এর মধ্যে রয়েছে ৫০টি উপ-স্বাস্থ্যকেন্দ্র, ১৩টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট এবং একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
FIR বাধ্যতামূলক, গাফিলতিতে বেতন কাটার হুঁশিয়ারি
স্বাস্থ্য দপ্তর স্পষ্ট জানিয়েছে, চুরি বা সরঞ্জাম (Medical Equipments) হারানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করতেই হবে। সেই অভিযোগপত্রের কপি ও বিস্তারিত রিপোর্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে যদি প্রমাণিত হয় যে সরঞ্জাম রক্ষায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স বা সংশ্লিষ্ট আধিকারিক গাফিলতি করেছেন, তবে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরঞ্জামের মূল্য বেতন থেকে কেটে নেওয়ারও পদক্ষেপ করা হতে পারে।
৮২৯ কোটির অনুদান ঘিরে প্রশ্ন
পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান হিসেবে পশ্চিমবঙ্গ পেয়েছিল প্রায় ৮২৯ কোটি টাকা। সেই অর্থে কেনা সরকারি সম্পদ (Medical Equipments) নিখোঁজ হওয়ার অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন। এখন নজর তদন্তে সরঞ্জাম চুরি হয়েছে, নাকি দায়িত্বে গাফিলতি? সেই উত্তরই খুঁজছে স্বাস্থ্য দপ্তর।


