28.8 C
Kolkata
Wednesday, September 23, 2026
spot_img

‘বুড়ো বয়সে ভীমরতি!’ টলিপাড়ার হট কাপল কাঞ্চন-শ্রীময়ী ফের ট্রোলের ঘূর্ণিতে!

কলকাতা: ‘কাকু’ থেকে ‘রোমিও’! শ্রীময়ীর বাহুডোরে কাঞ্চনের ডান্স, নেটপাড়ায় ফের ট্রোলের ঝড়! টলিউডে প্রেম, বিয়ে আর বিতর্ক, এই তিনের নাম একসঙ্গে উঠলেই যে দম্পতির কথা সবার আগে আসে, তাঁরা হলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ (Kanchan Sreemoyee)। সমালোচনা হোক বা প্রশংসা, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যেন তাঁদের নিত্যদিনের সঙ্গী।

সম্প্রতি শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পী ইমনের জন্মদিনের পার্টির ভিডিও শেয়ার করেছেন। হলুদ টপ আর জিনসে শ্রীময়ী, আর নীল শার্ট-প্যান্টে কাঞ্চন! সুরের তালে একে অপরের হাত ধরে রোম্যান্টিক ডান্সে মেতেছেন দু’জনে (Kanchan Sreemoyee)। ভিডিওতে স্পষ্ট, নাচে খুব স্বচ্ছন্দ না হলেও স্ত্রীর আবদার ফেলতে পারেননি অভিনেতা।

ভিডিও পোস্ট হতেই কমেন্ট বক্সে শুরু হয় চেনা চিত্র। কেউ লিখেছেন, “কাকু আর ভাইঝি নাচছে”, কেউ কটাক্ষ করেছেন “বয়স শুধু নম্বর” বলে। আবার অনেকেই উল্টো সুরে মন্তব্য করেছেন, “মানতেই হবে, জোশ এখনও আছে!”

তবে এই ট্রোলের জবাব দেওয়ার পথে হাঁটেননি কাঞ্চন বা শ্রীময়ী (Kanchan Sreemoyee)। বরং তাঁরা নিজেদের মতো করে সংসার, সন্তান আর ছোট ছোট সুখের মুহূর্তগুলোই উপভোগ করছেন।

২০২৪ সালে বিয়ের পর থেকে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। এখন দুই সন্তানকে নিয়ে ব্যস্ত এই তারকা দম্পতি (Kanchan Sreemoyee)। ক্যামেরার সামনে যেমন, তেমনই ক্যামেরার বাইরেও তাঁদের রসায়ন যে এখনও খবরের শিরোনাম হয়ে ওঠে, এই ভাইরাল ভিডিও যেন তারই আরেক প্রমাণ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন