29.4 C
Kolkata
Wednesday, September 23, 2026
spot_img

বিধায়কের মন্তব্যে ‘ছন্দপতন’! বিজেপি আমলে তোলাবাজির অভিযোগ মেনে নিলেন স্বাস্থ্যমন্ত্রী!

Aaj India Desk, কলকাতা : দমদম পার্কে বিজেপির এক বৈঠকে দলের দুই বিধায়কের বক্তব্য ঘিরে প্রকাশ্যে আসে মতপার্থক্য। বিধাননগরের বিজেপি বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের বৈঠকে হঠাৎ হাজির হন রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোয়ারিয়া (Piyush Kanoria)। সেখানেই দমদম পার্কে তোলাবাজি, সিন্ডিকেট এবং প্রোমোটারদের কাছে ফোন যাওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাল্টা বক্তব্যে শারদ্বত জানান, তাঁর কাছেও এমন অভিযোগ এসেছে এবং প্রতিটি অভিযোগকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায় না।

বৈঠকে পীযূষ কানোয়ারিয়া (Piyush Kanoria) দাবি করেন, দমদম পার্কে একাধিক ঘটনা নিয়ে তাঁর কাছে অভিযোগ এসেছে। তাঁর বক্তব্য, তিনি সিন্ডিকেট চালাতে দেননি। কিন্তু একই সঙ্গে প্রোমোটারদের কাছে ফোন যাওয়ার অভিযোগও উঠছে। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, বৈঠকের মঞ্চেই সেই প্রশ্ন তোলেন তিনি। পীযূষের বক্তব্য অনুযায়ী, দমদম পার্কে বিভিন্ন মানুষকে নিয়ে আসা এবং স্থানীয় পরিস্থিতি নিয়েও তাঁর আপত্তি রয়েছে। তাঁর কথায়, এলাকায় অনেক ঘটনা থাকলেও অনেককেই সেখানে ঢোকানো হচ্ছে।

পীযূষের বক্তব্যের পর শারদ্বত মুখোপাধ্যায়ও একথা মেনে নেন। তিনি জানান, অভিযোগ এসেছে। তবে অভিযোগকারীদের মধ্যে কেউ কেউ নাম প্রকাশ করতে চাননি। শারদ্বতের বক্তব্য, নাম প্রকাশে অনিচ্ছা থাকলে সেটি মানুষের মধ্যে ভয় থাকার ইঙ্গিত হতে পারে। অর্থাৎ এলাকায় মানুষের মধ্যে যে প্রয়োজনীয় আস্থা তৈরি করা যায়নি সে কথাও কার্যত স্বীকার করেন তিনি।

বৈঠকে তোলাবাজি এবং সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গও ওঠে। শারদ্বত জানান, তাঁর কাছেও এই ধরনের অভিযোগ এসেছে। তিনি বলেন, কোনও বিধায়কের কাছে অভিযোগ এলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই অভিযোগের সঙ্গে একমত না-ও হতে পারেন অনেকে, কিন্তু অভিযোগ পাওয়ার বিষয়টিকে অস্বীকার করা যায় না।

তবে একদিকে পীযূষ কানোয়ারিয়ার (Piyush Kanoria) অভিযোগ, অন্যদিকে শারদ্বতের বক্তব্যে অভিযোগের অস্তিত্ব স্বীকারের ফলে স্পষ্ট যে বিজেপির শাসন শুরু হলেও ‘ভয় আউট’ এখনও হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন