24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

সরকারি সুবিধা পেতে ‘টিকা টেস্ট’? অগ্নিমিত্রার মন্তব্যের বিরুদ্ধে সরব কুণাল!

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প ঘিরে চলছে বিতর্ক। রাজ্য সরকারের তরফে ভোটের আগে থেকেই এই প্রকল্প নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও আদতে এর ফর্ম ঘিরেই শুরু হয়ে গিয়েছে তরজা। প্রকৃতপক্ষে যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়া উচিত তারা আদৌ ১২ পৃষ্ঠার সেই জটিল ফর্ম পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলেও উঠেছে প্রশ্ন। এর মধ্যেই ফর্ম পূরনের প্রসঙ্গে বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) একটি মন্তব্যকে কেন্দ্র করে ফের নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

কী বলেছেন অগ্নিমিত্রা পাল ? 

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, “সরকারি ভ্যাকসিন না নিলে সরকারের ৩০০০ টাকা নেবেন কেন?” এই মন্তব্য সামনে আসতেই বিরোধীদের একাংশ দাবি করেছে, এটি নাগরিক অধিকারের পরিপন্থী এবং সুপ্রিম কোর্টের অবস্থানের সঙ্গেও সাংঘর্ষিক।

পাল্টা জবাব কুণালের ?

টিকাকরণ নিয়ে আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, ভ্যাকসিন নেওয়া সম্পূর্ণ স্বেচ্ছাধীন। আদালতের রায় অনুযায়ী, কাউকে জোর করে টিকা নিতে বাধ্য করা যাবে না। সেই প্রেক্ষাপটে অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে, সরকারি কল্যাণ প্রকল্পের সুবিধার সঙ্গে টিকাকরণকে আদৌ যুক্ত করা যায় কি না।

এই প্রেক্ষিতেই তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যের কড়া সমালোচনা করেন। তাঁর বক্তব্য, “সরকারি কল্যাণ প্রকল্প কোনো রাজনৈতিক দলের অনুগ্রহ নয়। নাগরিকদের করের টাকায় পরিচালিত এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আলাদা যোগ্যতা পরীক্ষার প্রশ্ন ওঠে না।” তিনি আরও দাবি করেন, “ভ্যাকসিন না নিলে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না, এমন ইঙ্গিত আদালতের নির্দেশনার বিরোধী।”

বিজেপির একাংশের দাবি, অগ্নিমিত্রা পালের বক্তব্য মূলত শিশুদের রুটিন ইমিউনাইজেশনকে উৎসাহিত করার জন্য বলা হয়েছিল। অর্থাৎ তাদের মতে, পোলিও, মিজলস-সহ শিশুদের নিয়মিত টিকাকরণ নিয়ে সচেতনতা বাড়ানোর বার্তা ছিল এতে। তবে অগ্নিমিত্রা পাল এর উত্তরে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন