30 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

দুই দিনের রহস্যের ইতি! উদ্ধার জাতীয় স্তরের শুটার! কোথায় ছিলেন দময়ন্তী?

Aaj India Desk, হাওড়া : প্রায় দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলেন জাতীয় স্তরের রাইফেল শুটার ১৫ বছরের দময়ন্তী সেন (Damayanti Sen)। শনিবার ভোরে তাঁকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন। পরিবারের দাবি, দময়ন্তী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

দময়ন্তী সেন (Damayanti Sen) হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হন তিনি। দীর্ঘ সময় কোনও খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

পুলিশ তদন্তে হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে সকাল প্রায় ১০টার সময় দময়ন্তীকে (Damayanti Sen) ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁর পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট। এরপর আর কোনও ক্যামেরায় তাঁর উপস্থিতি ধরা পড়েনি। শুক্রবার রাতের দিকে আবার তাঁকে শ্রীরামপুরে দেখা যায়। পুলিশের তৎপরতায় দ্রুত টিম গঠন করে তাঁকে খোঁজা শুরু হয়। অবশেষে শনিবার ভোরবেলাতেই উদ্ধার করা হয় তাঁকে।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে ধ্রুবজ্যোতি সেন লেখেন, “মেয়েকে আজ ভোরবেলা পেয়েছি। এই দুই দিন যারা দিনরাত আমার পরিবারের পাশে ছিলেন, সকল শুভানুধ্যায়ী, রাজ্য সরকার, ক্রীড়ামন্ত্রী, ভবানী ভবনের সমস্ত আধিকারিক, হাওড়া পুলিশ কমিশনারেট, সকল আইনজীবী, আমার মেয়ের রাইফেল কোচ এবং সমস্ত সংবাদমাধ্যমকে আমাদের পরিবারের পক্ষ থেকে শতকোটি ধন্যবাদ। ও শারীরিকভাবে একদম সুস্থ আছে।” এই বার্তার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং দময়ন্তীর সতীর্থরা।

দময়ন্তীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও, তিনি কীভাবে নিখোঁজ হয়েছিলেন এবং এই সময় কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সেই বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন