30 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

একাডেমি নিয়ে রং-রাজনীতি! প্রতিবাদে সরব থিয়েটার শিল্পীরা! কী আশ্বাস দিলেন শমীক ?

Aaj India Desk, কলকাতা : সরকার বদল হতেই পরিবর্তনের ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে রাজ্যকে। সেই পরিবর্তনের রং ফুটে উঠেছিল একাডেমি অফ ফাইন আর্টসের (Academy of Fine Arts) দেয়ালেও। একাডেমির সামনের কাউন্টারের রং রাতারাতি সাদা থেকে বদল করে গেরুয়া হতেই শুরু হয়েছিল বিতর্ক ও প্রতিবাদের বন্যা। তবে সেই বিতর্কেই এবার নতুন মোড় নিয়ে এলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

কয়েক দিন আগেই কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনের কাউন্টারে গেরুয়া রং করা হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি বিধায়কের ছবি সহ পোস্টার আটকানো হয়। বিষয়টি সামনে আসতেই থিয়েটার ও সাংস্কৃতিক মহলের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। তাঁদের অভিযোগ, এই পরিবর্তনে একাডেমির নান্দনিকতা এবং সাংস্কৃতিক নিরপেক্ষতার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

রং ও বিজেপি নেতাদের পোস্টার যুক্ত দেওয়াল নিয়ে আপত্তি জানিয়ে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে বৈঠক করেন থিয়েটার জগতের একাংশের শিল্পীরা। তাঁদের বক্তব্য, রাজনৈতিক দলের আদর্শ আলাদা হতে পারে, কিন্তু সাংস্কৃতিক মঞ্চকে রাজনৈতিক রঙে চিহ্নিত করা উচিত নয়। অতীতে বিভিন্ন সরকারের আমলেও একাডেমি অফ ফাইন আর্টসের রং পরিবর্তন করা হয়নি। সেই প্রেক্ষিতে তাঁরা প্রশ্ন তুলেছেন, কেন এখন এই পরিবর্তনের প্রয়োজন দেখা দিল। একই সঙ্গে শিল্পীরা  জানান, বৈঠকে শুধু একাডেমির রং পরিবর্তনের বিষয় নয়, থিয়েটার জগতের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকের পরেই শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তিনি বিষয়টির নিন্দা করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যেই একাডেমির আগের রং ফিরিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার আশ্বাসও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন