29.2 C
Kolkata
Friday, September 25, 2026
spot_img

আবারও দালালচক্র! SSKM-এ ভুয়ো OPD টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার তিন

Aaj India Desk, কলকাতা: কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রতারণার (Fraud) শিকার হচ্ছিলেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। অভিযোগ, অনলাইনে ওপিডির (OPD) টিকিট বুক করে দেওয়ার নাম করে চলছিল দালাল চক্র। সেই অভিযোগেই এবার তিন যুবককে গ্রেফতার (Arrest) করল ভবানীপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন হাওড়ার বাসিন্দা। অন্যজন এসএসকেএম হাসপাতালের বাইরে একটি জেরক্সের দোকান চালাতেন। অভিযোগ, এই দোকান থেকেই রোগীদের জন্য তৈরি করা হতো ভুয়ো ওপিডি টিকিট। আগে এসএসকেএমের ওপিডিতে ডাক্তার দেখাতে হলে হাসপাতালে এসে টিকিট কাটতে হতো। বর্তমানে সেই ব্যবস্থা অনেকটাই অনলাইননির্ভর। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝামেলা কমেছে। কিন্তু অনলাইনে টিকিট কাটার পদ্ধতি এখনও অনেক রোগী বা তাঁদের পরিবারের কাছে সহজ নয়। বিশেষ করে বয়স্কদের অনেকেই স্মার্টফোনে এই কাজ করতে পারেন না।

পুলিশের অভিযোগ, এই সুযোগটাই কাজে লাগাত অভিযুক্তরা। হাসপাতালের ভিতরে থাকা দু’জন এমন রোগী বা তাঁদের পরিবারের সদস্যদের খুঁজে বের করত, যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারছেন না। এরপর তাঁদের বোঝানো হতো যে বাইরে থেকে টিকিট করে দেওয়া যাবে। এরপর রোগীদের নিয়ে যাওয়া হতো হাসপাতালের বাইরের ওই জেরক্সের দোকানে। সেখানে থাকা তৃতীয় অভিযুক্ত অনলাইনে ওপিডি টিকিট বুক করার কথা বলে রোগীদের কাছ থেকে টাকা নিতেন। অভিযোগ, এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হতো ভুয়ো টিকিট।

এই ঘটনায় আসাদ আলি (২১), মহম্মদ সাদিক (২৪) এবং বিহিদ অহমদ (৩৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন