28 C
Kolkata
Wednesday, November 11, 2026
spot_img

কলকাতা-মুম্বইগামী বিমানে হাইজ্যাক অ্যালার্ট! ককপিটে মিলল হুমকির চিরকুট

Aaj India Desk, কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি পরপর দু’দিন বোমাতঙ্কের হুমকির পর এবার সামনে এল বিমান ছিনতাইয়ের আশঙ্কা। কলকাতা থেকে মুম্বইগামী (Mumbai) এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমানে হাইজ্যাক সংক্রান্ত বার্তা পাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তৎপরতা। পরিস্থিতির গুরুত্ব বুঝে উড়ান বাতিল না করে প্রথমে বিমানটিকে নিরাপদ জায়গায় সরিয়ে যাত্রীদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। ঠিক সেই সময় ককপিটে প্রবেশ করেন পাইলট। সেখানেই তাঁর নজরে আসে একটি চিরকুট। তাতে বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়। বিষয়টি সামনে আসতেই দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন পাইলট।

এরপর বিমানটিকে মূল এলাকা থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নামিয়ে নিরাপদ স্থানে সরানোর পাশাপাশি বিমানের ভিতরে কোনও সন্দেহজনক সামগ্রী রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)।

তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ককপিটের ভিতরে কীভাবে ওই চিরকুট পৌঁছল? বিমান চালানোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এমন বার্তা কীভাবে রাখা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার পিছনে কারও উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রসঙ্গে বাণিজ্যিক পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত জানান, অতীতে বিমান ধরতে দেরি হওয়া যাত্রীদের সুবিধা করে দিতে ভুয়ো হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এমন কাজ প্রমাণিত হলে অভিযুক্তের জেল হতে পারে। পাশাপাশি বিমান সংস্থার বিপুল আর্থিক ক্ষতি হয় এবং জ্বালানির অপচয় ঘটে।

উল্লেখ্য, এর আগে ফুকেট থেকে আসা একটি বিমানের শৌচাগারের আয়নায় ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’ লেখা পাওয়া গিয়েছিল। পরপর এমন ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এবং হুমকির উৎস নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন