Aaj India Desk, কলকাতা: আগামীকাল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। আর এই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার সুবিধার্থে একাধিক হেল্পলাইন নম্বর চালু করল লোক ভবন। 24 ঘন্টাই রাজ্যবাসীদের জন্য খোলা থাকবে এই হেল্পলাইন পরিষেবা।
রাজভবন সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের আগে ও পরে সম্ভাব্য হিংসা, ভোটে বাধা, ভয়ভীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই প্রেক্ষিতেই সাধারণ ভোটারদের পাশে দাঁড়াতে এই হেল্পলাইন চালু করা হয়েছে।
এই পরিষেবার মাধ্যমে ভোটাররা নির্বাচনী হুমকি, ভোট দিতে বাধা, অশান্তি, ভয় দেখানো, হামলার আশঙ্কা বা অন্য কোনও জরুরি সমস্যা সরাসরি জানাতে পারবেন। অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
বিশেষভাবে জানানো হয়েছে, প্রত্যেক ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
২৪x৭ হেল্পলাইন নম্বরগুলি হল:
- 033-2200-1022
- 033-2200-1023
- 033-2200-1025
- 033-2200-1026
- 033-2200-1027
- 033-2200-1028
- 033-2200-1029
- 033-2200-1032
- 033-2200-1036
ই-মেল: lokbhavanbengalhelpline@gmail.com
লোভ ভবনের তরফে ভোটারদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, কোনও রকম ভয় না পেয়ে ভোট দিন এবং সমস্যায় পড়লে অবিলম্বে হেল্পলাইনে যোগাযোগ করুন।


