31.7 C
Kolkata
Monday, September 28, 2026
spot_img

পুরভোটে কাদের টিকিট দেবে বিজেপি ? বিধায়কদের নবীন বার্তা নীতিনের!

Aaj India Desk, কলকাতা : সামনে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন, তার পরেই রাজ্যে পুরভোট। তার আগে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই বঙ্গ সফরে এসে বিজেপির বিধায়কদের একাধিক বিষয়ে সতর্ক করলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। পুরভোটের প্রার্থী বাছাই, বিধায়কদের জনসংযোগ, ব্যক্তিগত ভাবমূর্তি থেকে দুর্গাপুজোর কমিটির সঙ্গে সম্পর্ক—বৈঠকে উঠে এসেছে একাধিক বিষয়।

‘দীর্ঘদিনের কর্মী’ হলেই টিকিট নয়

পুরভোটে প্রার্থী বাছাই নিয়ে নীতিন নবীনের (Nitin Nabin) বার্তা, দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকলেই টিকিট নিশ্চিত নয়। তাঁর বক্তব্য, “দল যাঁদের যোগ্য মনে করবে, তাঁরাই পুরভোটে টিকিট পাবেন।” অর্থাৎ প্রার্থী বাছাইয়ে পুরনো পরিচয়ের পাশাপাশি নির্বাচনী যোগ্যতাকেও গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

টিকিট চাইলে সংগঠনে সক্রিয় হতে হবে

কোনও বিধায়ক পুরভোটে লড়তে আগ্রহী হলে শুধু টিকিটের চেষ্টা নয়, সংগঠনের কাজেও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলীয় কর্মসূচিতে ভূমিকা রাখার উপর জোর দেওয়া হয়েছে।

ছবি তোলাতেও সতর্কতা

জনসংযোগের সময় অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও ব্যক্তির পরিচয় বা বিতর্কিত যোগসূত্র সম্পর্কে অন্তত প্রাথমিকভাবে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ পরবর্তীতে ওই ব্যক্তিকে ঘিরে অভিযোগ উঠলে পুরনো ছবিও জনপ্রতিনিধির জন্য অস্বস্তির কারণ হতে পারে। পাশাপাশি তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর কমিটির সঙ্গে যোগাযোগ রাখা বা অনুষ্ঠানে অংশ নেওয়ায় আপত্তি নেই। তবে সভাপতি বা অন্য কোনও পদ পাওয়ার জন্য রাজনৈতিক প্রভাব খাটানো যাবে না। কমিটি নিজের সিদ্ধান্তে দায়িত্ব দিলে তা গ্রহণ করা যেতে পারে, কিন্তু পদ পাওয়ার জন্য চাপ সৃষ্টি করা যাবে না।

উপনির্বাচন ও পুরভোটের আগে নীতিন নবীনের (Nitin Nabin) এই বার্তাগুলি রাজ্য বিজেপির জনপ্রতিনিধিদের আচরণ ও সাংগঠনিক ভূমিকার উপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন