Aaj India desk, কলকাতা: NEET পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশজুড়ে চলছে আন্দোলন (student movement) । তার পুরোভাগে রয়েছে ককরচ জনতা পার্টি এবং বাম ছাত্র সংগঠন। ক্রমাগত আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়েছে নরম হতে। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এখনও ইস্তফার কথা বলেননি। এই অবস্থায় নড়েচড়ে বসেছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
কি বক্তব্য তাদের ?
দেশজুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের (student movement) পুরোধা বামেরা। এই অবস্থায় অস্তিত্বের সংকটে এবিভিপি। গেরুয়া শিবিরের অভিযোগ, নিট-আন্দোলনকে কাজে লাগিয়ে আসলে বিভ্রান্তি ছড়াচ্ছেন বামেরা। তাই পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে।একটি অভিন্ন ব্যানারের অধীনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে তারা। নাম দেয়া হয়েছে‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’। শিক্ষাক্ষেত্রের একাধিক সংগঠন এর অধীনে একসঙ্গে পথে নামবে। তাদের এক নেতা বাপি প্রামাণিক বলেন, ‘‘প্রশ্ন ফাঁস হওয়া অবশ্যই উদ্বেগজনক ঘটনা এবং সেটা প্রধানমন্ত্রী নিজেই বলছেন। কিন্তু নিট-এর ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের পরেও কোনও ছাত্রের বছর নষ্ট হতে না-দিয়ে কেন্দ্রীয় সরকার দ্রুত পুনঃপরীক্ষা করিয়েছে এবং সুষ্ঠু ভাবে তার ফল প্রকাশও করিয়ে দিয়েছে। তার পরেও এই রকম হিংসাত্মক আন্দোলন অনর্থক। সেই বার্তা নিয়েই আমরা পথে নামছি।”
কোথায় কোথায় পথে নামবে তারা?
দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের (student movement) বিপরীতে বিভিন্ন জায়গায় সমাবেশ করা ডাক দিয়েছে তারা। উত্তরবঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে, জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মীদের যোগ দিতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়ে জমায়েতের পরে শুরু হবে মিছিল। শেষে পথসভা। বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানেও মিছিল, পথসভা ইত্যাদির ডাক দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে কলকাতাতেও মিছিলের জন্য কথা শুরু হয়েছে বলে গেরুয়া শিবিরের খবর। প্রসঙ্গত উল্লেখ্য আজ শিয়ালদা চত্বরে বিভিন্ন বাম সংগঠনগুলির মিছিলের ডাক দিয়েছে। সেখানে হাজার হাজার ছাত্রছাত্রী এসে উপস্থিত হয়েছে। গেরুয়া শিবিরের মিছিল বা জনসভা আদৌ কি প্রাসঙ্গিক হবে ?উঠছে প্রশ্ন।


