35.3 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

আমার চেয়ে খারাপ মানুষ আর হবে না!’— নির্দিষ্ট সম্প্রদায়কে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর?

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে কোনও রকম আপস করা হবে না। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক করে এমনই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু ধুলিয়ান, সামসেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙা এবং পার্ক সার্কাসের মতো এলাকার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, নতুন সরকার গঠনের পর দুবার পরিস্থিতি পরীক্ষা করার চেষ্টা হয়েছিল। একটি ঘটনা ঘটেছিল আসানসোলে, অন্যটি পার্ক সার্কাসে।

মুখ্যমন্ত্রীর দাবি, পার্ক সার্কাসে বিক্ষোভের সময় পুলিশের উপর হামলার চেষ্টা হয়েছিল। সেই ঘটনার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। এদিন সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “তারপর আর কোনও বড় ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যদি কেউ আইন নিজের হাতে তুলে নিতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে রকম হলে আমার থেকে খারাপ কাউকে দেখতে পাবেন না।”

পশু বলি সংক্রান্ত সরকারি নিয়ম কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ইদের আগে পার্ক সার্কাসে বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগও ওঠে। পরে পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণের পর পরিস্থিতি সামাল দেয়।

মুখ্যমন্ত্রী এদিন আরও স্পষ্ট করে জানান, তাঁর সরকার সংবিধান মেনেই চলবে। তবে ধর্ম বা অন্য কোনও কারণ দেখিয়ে আইন ভাঙার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকারের লক্ষ্য শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।

শুভেন্দুর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। শাসক শিবিরের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন