35.3 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

সিঙ্গুরের জমি সরকারের নয়, তাহলে কীভাবে হবে শিল্প? যা জানালেন শুভেন্দু…

কলকাতা: ভোটের আগে থেকেই বিজেপির প্রতিশ্রুতিতে নতুন করে শিল্পের আশায় বুক বেঁধেছে সিঙ্গুরবাসী (Signur)। রাজ্যের নতুন সরকারের শিল্প, বাণিজ্য ও অচিরচরিত শক্তি দফতর পেয়েই তাঁর প্রথম কাজ ‘টাটাকে ফেরানো’ বলেছিলেন মন্ত্রী তাপস রায়। এবার সেই সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে ফের বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, সিঙ্গুরের (Signur) জমি বর্তমানে সরকারের হাতে নেই, কারণ পূর্ববর্তী সরকার সেই জমির মালিকানা কৃষকদের ফিরিয়ে দিয়েছিল। শুভেন্দুর দাবি, বর্তমানে ওই জমিতে না চাষ হচ্ছে, না অন্য কোনও উৎপাদনমূলক কাজ সম্ভব হচ্ছে। তাঁর অভিযোগ, টাটা প্রকল্পের অবকাঠামোর অবশিষ্টাংশ মাটির স্বাভাবিক গঠন বদলে দিয়েছে।

তাহলে উপায় কি?

শুভেন্দু বলেন (Suvendu Adhikari), শিল্প দফতরের দায়িত্বে থাকা মন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে ইতিমধ্যেই একাধিক বিনিয়োগ প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, রাজ্যে বহু শিল্প প্রকল্পের প্রস্তাব এসেছে, তবে আগের সরকারের মতো শুধুমাত্র ঘোষণার রাজনীতি নয়, বাস্তবায়নের দিকেই জোর দিতে চায় বর্তমান সরকার।

শুভেন্দু বলেন, বিনিয়োগকারীরা সত্যিই শিল্প স্থাপন করতে আগ্রহী নাকি শুধু সৌজন্য সাক্ষাৎ করতেই আসছেন, তা যাচাই করতে শিল্প সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, আসন্ন বাজেটে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে, যা রাজ্যের শিল্পোন্নয়নে নতুন দিশা দেখাবে।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৮ মে সিঙ্গুরের (Singur) জমিতে ছোট গাড়ির প্রকল্পের কথা ঘোষণা করেছিল টাটা গোষ্ঠী। “৯৯৭ একর চাষের জমি অধিগ্রহণ করে শিল্প করতে দেওয়া হবে না” দাবীতে ২৫ মে আন্দোলনে নামেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ ডিসেম্বর থেকে প্রশাসনের তত্ত্বাবধানে অধিগ্রহণকৃত জমি ঘেরার কাজ শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে (Singur) প্রবেশ করতে গেলে বাধা দেয় রাজ্য পুলিশ।

প্রতিবাদে রাজ্যব্যাপী হরতাল ডাকেন মমতা। তৃণমূলের বিধায়করা বিধানসভায় ভাঙচুরের পর কলকাতায় ৪ ডিসেম্বর থেকে মমতা ২৬ দিনব্যাপী ‘ঐতিহাসিক’ অনশন শুরু করেন। দু-দশক আগে এই সিঙ্গুরের (Signur) মাটি থেকেই ৩৪ বছরের বাম শাসন সমাপ্তির ডঙ্কা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিল্প আসেনি, চাকরি হয়নি। বলা হয় অধিকৃত জমিও ফেরত পাননি কৃষকরা। দেড় দশক পর সেই মমতা সরকারেরও পতন ঘটেছে। ক্ষমতায় এখন বিজেপি। তাদের হাত ধরে কি তবে দুই দশক পর শিল্পের মুখ দেখবে সিঙ্গুর (Singur) ? বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন