38.2 C
Kolkata
Saturday, June 20, 2026
spot_img

ইতিহাস গড়তে পারল না তুর্কি দল, বিশ্বকাপ থেকে ছিটকে গেল !

Aaj lndia Desk, মুম্বই: ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026)-এ বড় আশা নিয়ে যাত্রা শুরু করেছিল তুরস্ক। বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার সময় বিমানবন্দরে কয়েকশো গাড়ির কনভয় ও সমর্থকদের বিপুল ভালোবাসা ও শুভেচ্ছায় বিদায় নেয় দলটি। প্রতিভাবান তারকা আর্দা গুলের( Arda Güler),হাকান চালহানোগ্লু ( Hakan Çalhanoğlu) এবং কেনান ইয়িলদিজ (Kenan Yıldız)-দের নিয়ে গড়া দলটি থেকে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হল না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর থেকেই তুরস্কের ওপর চাপ বাড়তে থাকে। এরপর দ্বিতীয় ম্যাচে ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষেও তারা গোল করতে ব্যর্থ হয় এবং ০-১ ব্যবধানে হেরে যায়। ম্যাচের শুরুতেই মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালার্জ়া। সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

দুই ম্যাচ মিলিয়ে তুরস্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০টি এবং প্যারাগুয়ের বিপক্ষে ৩২টি শট নেয়। অর্থাৎ মোট ৬২টি শট নিয়েও তারা একটিও গোল করতে পারেনি, যা তাদের চূড়ান্ত ব্যর্থতা স্পষ্ট করে দেয়। অন্যদিকে, ১০ জনে খেলেও দারুণ রক্ষণ সামলে জয়ের পথে এগিয়ে যায় প্যারাগুয়ে।

এই পরাজয়ের ফলে তুরস্ক গ্রুপে চার নম্বরে শেষ করে এবং পরের রাউন্ডে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে যায়। হাইতির পর এবারের বিশ্বকাপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নেয় তারা। ফলে উচ্চ প্রত্যাশা থাকা সত্ত্বেও তুরস্কের বিশ্বকাপ অভিযান শেষ হল গভীর হতাশার মধ্য দিয়ে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন