38.2 C
Kolkata
Saturday, June 20, 2026
spot_img

সুরুচি সংঘকে উচ্ছেদের নোটিশ! LIC-র নির্দেশে চাপে বিশ্বাস ব্রাদার্স!

Aaj India Desk, কলকাতা: বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক মহলের আলোচনায় ঘুরছে দুই ভাইয়ের নাম। একাধিক অভিযোগের জেরে পুলিশের নজরদারিতে থাকা স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাসকে নিয়ে চলছে নানা জল্পনা। মেসি কাণ্ড থেকে শুরু করে তোলাবাজি মামলা, শ্লীলতাহানি, CID-এর জেরা, সব মিলিয়ে চাপ বাড়ছে তাঁদের উপর। এই আবহেই এবার দক্ষিণ কলকাতার পরিচিত সুরুচি সংঘ (Suruchi Sangha) ক্লাবের জমি খালি করার নির্দেশ এলো তাঁদের নামে।

নোটিসে কী বলা হয়েছে? 

শনিবার সুরুচি সংঘের (Suruchi Sangha) ক্লাব ভবনের দেওয়ালে ওই নোটিস টাঙানো হয়। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) সংস্থার আইনজীবীর মাধ্যমে পাঠানো সেই নোটিসে জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট জমি খালি করতে হবে। ওই সময়ের মধ্যে জমি খালি না করলে আদালতের দ্বারস্থ হওয়া-সহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানানো হয়েছে। নোটিসে জমির মালিকানা এবং ব্যবহার সংক্রান্ত বিষয়ও উল্লেখ করা হয়েছে।

কেনো জমি নিয়ে বিরোধ?

LIC-র দাবি, নিউ আলিপুরে প্রায় ২১ থেকে ২৩ কাঠা জমি তাদের মালিকানাধীন। এটি পলিসিহোল্ডারদের অর্থে কেনা হয়েছে। ফলে সংস্থার নিয়ম অনুযায়ী এই ধরনের সম্পত্তি হস্তান্তর বা দান করা সম্ভব নয়। অথচ বহু বছর ধরে ওই জমিতে সুরুচি সংঘ (Suruchi Sangha) ক্লাবের বিভিন্ন কার্যক্রম, দুর্গাপুজো এবং অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করে আসছে। সংস্থার অভিযোগ, অনুমতি ছাড়াই তাদের জমি ব্যবহার করা হয়েছে, তাই সেই জমির দখল ফেরত চাইছে তারা।

তবে জমি নিয়ে LIC ও সুরুচি সংঘের এই বিরোধ নতুন নয়। ২০০৮ সাল থেকেই এই বিতর্কের সূত্রপাত। LIC কর্মকর্তারা জমি পরিমাপ করতে গেলে বাধার মুখে পড়ার অভিযোগ ওঠে। এরপর বিভিন্ন সময়ে বিষয়টি প্রশাসনিক ও আইনি স্তরে আলোচনায় আসে। সম্প্রতি LIC নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি কলকাতা পুরসভার কাছেও প্রয়োজনীয় নথিপত্র ও মিউটেশন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করে।

উল্লেখ্য, কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো আয়োজক হিসেবে সুরুচি সংঘের নাম দীর্ঘদিন ধরে পরিচিত। ফলে জমি সংক্রান্ত এই আইনি জটিলতা ভবিষ্যতে পুজোর আয়োজনের ওপর কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার LIC-র দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করা হবে নাকি আইনি লড়াই আরও জোরদার হবে, তার উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন