34 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

জ্যোতিপ্রিয়-কন্যাকে বরখাস্ত করল শিক্ষা দফতর, কেন?

Aaj lndia Desk, কলকাতা:গতকালই ফলাফল প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের । আর ঠিক তারপরই রাজ্যের শিক্ষা প্রশাসনে হঠাৎ বড়সড় পরিবর্তন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে শেষমেশ সরানো হল ড. প্রিয়দর্শিনী মল্লিক (PriyadarshiniMallick)-কে।স্কুল শিক্ষা দফতরের তরফে তাঁকে আগেই পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু সেই নির্দেশ মানতে অস্বীকার করায় শেষ পর্যন্ত বরখাস্ত করলেন দফতর।

কেনো বরখাস্ত করা হলো প্রিয়দর্শিনীকে ? 

চলতি বছরের মে মাসে রাজনৈতিক পালাবদলের পর তাকে নির্দেশ দেওয়া হয় পদত্যাগের জন্য, পালা বদলের পরো তিনি পদত্যাগ করতে অস্বীকার করায় সরাসরি বরখাস্তর পথে হাঁটেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কে এই প্রিয়দর্শিনী ..?.

ড. প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick) শুধু একজন প্রশাসনিক আধিকারিক নন, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (JyotipriyaMallick)-এর কন্যা। দীর্ঘদিন রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন জ্যোতিপ্রিয়। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বন দপ্তর এবং অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি উৎস দফতরের মন্ত্রীর দায়িত্বও সামলান।

তবে রাজ্য রাজনীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)এবং প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick) কে নিয়ে রয়েছে নানান কাটা ছেঁড়া।২০২৩ সালের অক্টোবরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জ্যোতিপ্রিয় মল্লিক কে গ্রেফতার করেন। পশ্চিমবঙ্গের বহু কোটি টাকার খাদ্য বন্টন দুর্নীতি (PDS) সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রায় ১৪ মাস জেল হেফাজতে থাকার পর, ২০২৫ সালের জানুয়ারিতে শারীরিক অসুস্থতার কারণে আদালতের তরফে জামিন পান জ্যোতিপ্রিয় মল্লিক।

প্রিয়দর্শিনী মল্লিক এর ওপর সরাসরিভাবে রেশন দুর্নীতির সাথে যুক্ত না থাকলেও, এই দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ পাচার (Money Laundering) এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) নজরের ছিলেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন