Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে পালা বদলের পর পরই বর্তমান রাজ্যে সরকার কে দেখা গেছে একাধিক জনকল্যাণ মূলক পদক্ষেপ গ্রহণ করতে, তবে এবার নয়া পদক্ষেপের জোড় দেওয়া হলো মহিলাদের।
রাজ্যে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে এবার নতুন পদক্ষেপ।চালু হতে চলেছে বিশেষ হেল্পলাইন নম্বর। ফোন করলেই আপনার নিকটবর্তী থানা সরাসরি আপনাকে সুরক্ষা প্রদান করবেন।
রাজ্যে নারী সুরক্ষাকে আরও জোরদার করতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার চালু হতে চলেছে বিশেষ হেল্পলাইন নম্বর ১৮১। এই নম্বরে ফোন করলেই দ্রুত স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেবে ওই সংশ্লিষ্ট থানার পুলিশ।
তিনি এও জানান, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক সাহায্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই হেল্পলাইন পরিষেবা চালু হলে মহিলারা আরও নিরাপদ বোধ করবেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও সহজ হবে।
তবে তিনি এখানেই থামেননি , পুরোনো সরকার কে নিশানা করেই তিনি বলেন ” আমার পশ্চিমবঙ্গের মা ,বোনেরা তারা যখন খুশি বেরোবে , যা পোশাক পড়তে ইচ্ছা করে সেই পোশাক পড়বে ,আর যখন যা খেতে ইচ্ছা করবে সেই খাবার খাবে,কেও বলবে না আপনাকে কি পড়তে হবে ,খেতে হবে ,কখন আপনার বেরোনো উচিৎ আর কখন আপনার বেরোনো উচিৎ নয়, এত দিন হেল্পলাইন নাম্বার ছিল না আমরা খুব শীঘ্রই চালু করতে চলেছি “।
২০২৫ সালের অক্টোবর মাসে দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের ঘটনা মনে আছে ?
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছিলেন যে, মেয়েদের রাতে বাইরে বেরোনো উচিত নয় এবং হোস্টেল বা প্রাইভেট মেডিকেল কলেজগুলোর উচিত রাতে ছাত্রীদের বেরোনো নিয়ন্ত্রণ করা।
“আমার পশ্চিমবঙ্গের মা ,বোনেরা তারা যখন খুশি বেরোবে” অগ্নিমিত্রা পালের এই কথা কি তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানায় ?
“একজন মন্ত্রী ,বিশেষ করে মহিলা তার তো উচিৎ অগ্নিমিতা পালে র মতই কথা বলা এটা অস্বাভাবিক কিছু না , বরং প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন সেটা মোটেও স্বাভাবিক না , এমন টাই দাবি করছেন অনেকে “।


