28.8 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

চায়ের পাতায় এবার ‘উন্নয়নের’ সুবাস! উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য বড় ‘গিফট’

শিলিগুড়ি: ‘আচ্ছে দিন’-এর আশায় তীর্থের কাকের মত চেয়েছিলেন উত্তরবঙ্গের চা শ্রমিকরা (Tea workers)। অবশেষে অপেক্ষার অবসান। উত্তরবঙ্গ থেকে চা শ্রমিকদের জন্য বড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’ নামে নতুন এই প্রকল্পের জন্য মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের চা-বাগান নির্ভর পরিবারগুলির আর্থ-সামাজিক উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।

X Link: https://x.com/SuvenduWB/status/2073621874836443546

সরকারের দাবি, দীর্ঘদিন ধরে চা শিল্পের সংকটের জেরে বহু শ্রমিক ও তাঁদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একাধিক চা-বাগান বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক (Tea workers) কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে অবহেলার অভিযোগ উঠেছে। এক্স-এ দীর্ঘ পোস্টে চা শ্রমিকদের (Tea workers) জীবনযাত্রার মানোন্নয়ন, পরিবারগুলির আর্থিক নিরাপত্তা এবং বিভিন্ন কল্যাণমূলক পরিষেবা পৌঁছে দিতে নতুন প্রকল্প চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একনজরে দেখে নিন কি কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী:

প্রকল্পের মূল দিকগুলি:

  • মোট বরাদ্দ: ₹৩১৩.৩০ কোটি।
  • চা শ্রমিক শিক্ষা যোজনা (CSSY): ₹১৭৭ কোটি বরাদ্দ।
    • চা শ্রমিক পরিবারের শিক্ষার মানোন্নয়ন।
    • শিক্ষার পরিকাঠামো উন্নয়ন ও মানোন্নয়নে জোর।
  • চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনা (CSSSY): ₹৭২ কোটি বরাদ্দ।
    • চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন।
    • চিকিৎসা পরিকাঠামো আরও শক্তিশালী করা।
  • চা শ্রমিক আশ্রয় যোজনা (CSAY): ₹৬৩ কোটি বরাদ্দ।
    • মোট ৩২১টি বিশ্রামাগার নির্মাণ।
    • পাহাড়ে ৮৮টি, সমতলে ২৩৩টি
    • প্রতিটি বিশ্রামাগারে থাকবে:
      • অফ-গ্রিড সৌরবিদ্যুৎ
      • বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা
      • বসার আধুনিক ব্যবস্থা
      • স্বাস্থ্যসম্মত সিরামিক টয়লেট

বাস্তবায়ন করবে যারা:

  • উত্তরবঙ্গ উন্নয়ন দফতর (NBDD) হবে মূল বাস্তবায়নকারী সংস্থা।
  • স্বাস্থ্য দফতর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, উত্তরবঙ্গের চা শ্রমিক ও তাঁদের পরিবারের সার্বিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নেই এই প্রকল্প কার্যকর করা হবে। এখন এর বাস্তবায়ন কতটা হয়, সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন