Aaj lndia Desk ,হুগলি : নির্বাচন প্রক্রিয়া শুরু হতে হাতে গোনার একমাত্র কয়েকটা ঘন্টা আর ঠিক তার আগেই চাঞ্চল্য গোঘাট, সকাল সাড়ে দশটা নাগাদ বিজেপির মিছিল আটকে দেওয়ার অভিযোগে ওঠে তৃণমূলের বিরুদ্ধে আর ঠিক তারপরই শুরু হয় তৃণমূল বিজেপির সংঘর্ষ ।
গোঘাটে বর্মা এলাকায় এই সংঘর্ষ হাতাহাতি থেকে রূপ নেয় বোমাবাজি পর্যন্ত। , ইট , কাঠ পাথর বৃষ্টির পাশাপাশি বোমাবাজিও চলে , পরে কেন্দ্র বাহিনীর গিয়ে পরিস্থিতি সামাল দেয়, এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পরেই রাজ্য রাজনীতিতে উত্তাল হয়ে পড়েছে এলাকা।জানা গিয়েছে এলাকার বিজেপি প্রার্থী প্রশান্ত দিগররে মিছিল আটকানোর জেরেই শুরু হয় অশান্তি।
আর ঠিক পরেই ১২:৩০ টা নাগাদ বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর – এর নির্বাচনী কার্যালয় সামনেই সাংসদ মিতালী বাগের চলন্ত গাড়ি থামিয়ে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা , এমনটাই অভিযোগ সাংসদ মিতালীবাগের , অভিষেকের জনসভায় যোগদানে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি যাওয়ার পথেই ঘটে ঘটনা ,
রাজ্য রাজনীতিতে গোঘাটের বর্মা এলাকায় এখন বেশ উত্তপ্ত , ইতিমধ্যেই বিজেপির তিন কর্মীকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে মিতালী বাগ ও এখন চিকিৎসাধীন অবস্থায় যদিও স্থিতিশীল এখন তার পরিস্থিতি। জানা যাচ্ছে বিজেপির প্রায় ১৫ জন কর্মী সমর্থক গোঘাট থানার বাইরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ।
যদিও বিজেপির প্রার্থী প্রশান্ত দিগর পরিষ্কারভাবে জানিয়েছেন ” উনি নাটক করছেন , সিমপ্যাথি আদায়ের চেষ্টা , ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ” এলাকাবাসীদের দাবি , “ভোটের আগে উত্তপ্ত, ভোটের দিন কি হবে ?” , পাশাপাশি শান্তিপূর্ণ ভোট নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে। অনেকে , পাশাপশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ?


