29 C
Kolkata
Saturday, April 25, 2026
spot_img

শুধু বিধানসভা ভোটে মমতার পাশে থাকতে নয়, আরও বড় টার্গেট নিয়ে বাংলায় এসেছেন তেজস্বী!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের প্রচারে বাংলায় এলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। শনিবার উত্তর ২৪ পরগনার বরাহনগরে তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)-এর সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকেই তিনি দাবি করেন, বাংলায় আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হবেন। একই সঙ্গে তাঁর নজর যে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও রয়েছে, তাও স্পষ্ট করে দেন তেজস্বী।

বরাহনগরের আলামবাজার মোড়ে আয়োজিত সভায় তেজস্বীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সভা থেকে তেজস্বী বলেন, “বাংলায় মমতাজি জিতবেনই। আর বাংলায় জেতার পর আমরা সবাই মিলে ২০২৯ সালে দিল্লি থেকে বিজেপিকে সরানোর কাজ করব।” বাংলায় থাকা বিহারি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “বাঙালি আর বিহারিরা একসঙ্গে থাকলে কেউ কিছু করতে পারবে না। সবাই এক থাকুন। এখানে এসে মনে হচ্ছে বিহারেই প্রচার করছি।”

আরজেডি ও তৃণমূল দু’টিই ইন্ডি জোটের শরিক। সেই জোটে থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এদিন বাংলায় প্রচারে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। এই পরিস্থিতিতে কেন তিনি তৃণমূলের হয়ে প্রচারে এলেন, তারও ব্যাখ্যা দেন তেজস্বী। তিনি বলেন, “মমতাজির বিরুদ্ধে ইডি, সিবিআই, আয়কর-সব কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। আমাদের বিরুদ্ধেও একই কাজ হয়েছে। কিন্তু লালুজি (লালু প্রসাদ যাদব) লড়ছেন, মমতাজিও লড়ছেন। তা দেখেই আমাদের মতো তরুণ নেতারা অনুপ্রাণিত হই।” বিজেপিকে আক্রমণ করে তেজস্বী আরও বলেন, “সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে সেই সব রাজ্যে, যেখানে বিজেপি ক্ষমতায় আছে।”

তেজস্বীর এই বক্তব্য নিয়ে সৌগত রায় বলেন, “তেজস্বী বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি বললেন, সব বিরোধী দল এক হয়ে ২০২৯ সালে মোদীকে হারাবে। এতে বিরোধী জোট আরও শক্তিশালী হল।” তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “তেজস্বী যাদব এখানে আসায় আমরা খুব খুশি। তিনি নিজের মনের কথা বলেছেন। বিহারে ভোটের সময় ছাতু খেয়েছেন, আর এখানে এসে ঝালমুড়ি খেয়েছেন। মানুষ সব বুঝতে পারছেন।”

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন