35.8 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

তথাগতকে ‘হতাশ বৃদ্ধ’ কটাক্ষ! টিভি চ্যানেলগুলির কাছে বিশেষ আবেদন কুণালের

কলকাতা: শনির বারবেলায় সমাজমাধ্যমে কুণাল-তথাগতের তুমুল বাকযুদ্ধ! শনিবার এক্সে একটি পোস্টে তথাগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে টেলিভিশন চ্যানেলগুলির কাছেও একাধিক পুরনো ভিডিও সম্প্রচার করার আবেদন জানান তিনি। বস্তুত, এদিন সকালে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy) এক্সে পোস্ট করেন, “টিভি চ্যানেলদের প্রতি অনুরোধ: কুনাল ঘোষ একমুখ দাড়ি নিয়ে জেলের গাড়ি থেকে ঝুলে চ্যাঁচাচ্ছেন, সেই ছবিটা মাঝে মাঝে দেখাবেন।”

X Link: https://x.com/tathagata2/status/2070716797805064582

এরপর কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেন, তথাগত রায়ের যে ভিডিওতে তাঁকে নিয়ে মন্তব্য করা হয়েছে, সেটি বারবার দেখানো হোক। পাশাপাশি তথাগত রায় অতীতে দিলীপ ঘোষ এবং বিজেপি সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছিলেন, বিশেষ করে ‘কামিনী-কাঞ্চন’ সংক্রান্ত মন্তব্য, সেগুলিও প্রচার করার আবেদন জানান তিনি।

X Link: https://x.com/KunalGhoshAgain/status/2070774570282520727

এতেই থামেননি কুণাল। তাঁর দাবি, ২০২০ সালের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের সম্পর্কে বিজেপি নেতৃত্ব যে সব মন্তব্য করেছিল, সেগুলিও সামনে আনা উচিত। একইসঙ্গে বর্তমানে বিজেপির গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন নেতা তৃণমূলে থাকার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সম্পর্কে কী মন্তব্য করেছিলেন, সেই পুরনো বাইটও সম্প্রচার করার আহ্বান জানান তিনি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শাসক ও বিরোধী শিবিরের নেতাদের মধ্যে তরজা ক্রমশ তীব্র হচ্ছে। তারই মধ্যে কুণাল ঘোষের (Kunal Ghosh) এই পোস্ট নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল। তবে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি বা তথাগত রায়ের (Tathagata Roy) তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন