Aaj India Desk, কলকাতা: দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, শনিবার ও জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা দিয়েছে উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ বাদ পড়েনি কোথাও, রবিবারও তার ব্যতিক্রম হলো না। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা ঠান্ডা বাতাস বইছে সাথে। আর এরই মাঝে হাওয়া অফিস তরফ থেকে আলাদা করে সতর্কতা জারি করেছে উত্তর দক্ষিণ উভয়বঙ্গেরই জেলার গুলোতে।
রবিবার আবহাওয়া কেমন থাকবে ? হাওয়া অফিস জানিয়েছে ঝড় বৃষ্টির কারণে কলকাতা সহ জেলাগুলোতে গরমের দাপট কম থাকবে। একটানা গরমের পর অস্বস্তিকর পরিবেশটা কিছুটা স্বস্তির আভাস এনে দিলেও হওয়া অফিস আলাদাভাবে সতর্কতা জারি করেছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, পূর্বভাস অনুযায়ী আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সাথে দমকা হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাষা দিয়েছে হাওয়া অফিস।
আগামীকাল অর্থাৎ ৪ ঠা মে রাত পোহালে ২৯৪ টি আসনে বিধানসভা নির্বাচনের গণনা পর্ব শুরু হবে। ঐদিন আবহাওয়া দপ্তর আলাদাভাবে সতর্কতা জারি করেছে ভোট কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদেরও। স্পষ্ট ভাবে ধারণা করা হয়েছে আবহাওয়ার অবনতি হতে পারে। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও মনে করা হয়েছে। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নামবে। অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.০ বা তার আশেপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও খুব একটা পরিবর্তন থাকছে না ২৮.০ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে থাকতে পারে ।
তবে সকালের দিকে সেই ভাবে প্রভাব না পড়লেও রবিবার বেলা গড়ানোর সাথে সাথেই আবহাওয়ার অবনতি হতে পারে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বহু জেলাতে যেমন পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া বর্ধমান নদিয়া কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিংপং ভারী বৃষ্টির সম্ভাবনায় এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলেই জানানো হয়েছে।


