29 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

‘১৫০ ঘণ্টায় বড় কিছু ঘটবে’ : কেন্দ্রীয় বৈঠক নিয়ে বিস্ফোরক দাবি ডেরেকের!

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (Election) ২০২৬-এর প্রথম দফার ভোট ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। হাতে মাত্র কয়েকদিন। ফলে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীর্ষ কর্তাদের সঙ্গে একটি ‘গোপন’ বৈঠক ডেকেছেন বলে দাবি করে বিস্ফোরক বার্তা দিলো তৃনমূল কংগ্রেস।

১৫০ ঘণ্টার সতর্কতাবার্তা 

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যমন্ত্রী ডা. শশী পাঁজা সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান, দিল্লিতে সম্প্রতি একটি বিশেষ বৈঠক হয়েছে যেখানে সিবিআই, ইডি এবং এনআইএ-র শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডেরেক ও ব্রায়েনের দাবি, এই বৈঠকের প্রেক্ষিতেই ভোটের (Election) আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি বলেন, “আমাদের কাছে খবর রয়েছে, দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণবঙ্গে আগামী ১৫০ ঘণ্টার মধ্যে কিছু অপ্রিয় ঘটনা ঘটতে পারে।”

কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে চাপ তৈরি?

তৃণমূলের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে জনমত জিততে না পেরে কেন্দ্রীয় এজেন্সি ও বাহিনী ব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ১৮ জন ক্যাবিনেট মন্ত্রী, একাধিক মুখ্যমন্ত্রী ও প্রায় ২৪০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি তৃনমূল কংগ্রেসের।

পাশাপাশি নির্বাচনে জিততে না পেরে বিজেপি এখন কেন্দ্রীয় সংস্থার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন শশী পাঁজা। দলের দাবি, একটি নির্দিষ্ট ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে নির্বাচনের আগে চাপ তৈরি করার চেষ্টা হতে পারে।

কোন কোন অঞ্চল ঘিরে সতর্কবার্তা ? 

শশী পাঁজা জানান, দক্ষিণবঙ্গের সেইসব জেলাকে কেন্দ্র করেই পরিকল্পনা করা হচ্ছে, যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল। তাঁর মতে, মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি অঞ্চলকেই টার্গেট করা হচ্ছে।

বিজেপিকে আক্রমণ ডেরেকের 

অন্যদিকে এইদিন ডেরেক ও’ব্রায়েনও বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, এই সমস্ত পদক্ষেপের লক্ষ্য আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। তিনি দাবি করেন, “প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী সবাই একদিকে, আর অন্যদিকে একা একজন মহিলা।”

ডেরেক ও’ব্রায়েনের ‘১৫০ ঘণ্টা’ মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বিতীয় দফার ভোট (Election) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের আশঙ্কা বাস্তবায়িত হয় কিনা, নাকি বিজেপি নতুন কোনো কৌশল নেয় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন