29 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

দমদমে ৩০ মিনিট বিমান আটকে রাখা নিয়ে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : খড়দহের সভা থেকে ফের একপ্রকার রাজনৈতিক তপ্ত আবহ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উন্নয়নের মঞ্চের বদলে এদিন যেন বেশি জোর পেল অভিযোগের মঞ্চ আর তাতেই ছড়াল নতুন বিতর্ক।

মমতার অভিযোগ, তাঁকে ঘিরে নাকি “পরিকল্পিতভাবে দেরি করানোর খেলা” চলছে। দমদম বিমানবন্দরে তাঁর বিমান প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, একের পর এক বিমান অবতরণ করিয়ে ইচ্ছাকৃতভাবে তাঁর যাত্রা বিলম্বিত করা হয়েছে যেন সময়ই হয়ে উঠেছে রাজনৈতিক অস্ত্র।

শুধু তাই নয়, আগের দিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারও প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে আকাশপথেও কি এখন “অনুমতির রাজনীতি” চলছে?

খড়দহের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, সভার অনুমতিও সহজে মিলছে না। প্রশাসনিক কাগজপত্র থেকে শুরু করে নানা “জটিলতার ফাঁদ”সব মিলিয়ে নাকি ইচ্ছাকৃতভাবে প্রচারে বাধা তৈরি করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারের চেষ্টার অভিযোগও তোলেন তিনি, যেখানে “গাঁজা কেস” প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য এই ধরনের অভিযোগকে দেখছেন ভোটের আবহে চাপ তৈরির কৌশল হিসেবে যেখানে উন্নয়নের আলোচনার পাশাপাশি অভিযোগের মেঘও সমানভাবে ঘনীভূত হচ্ছে।এদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা দাবি করেন, দেশে ভোট রাজনীতির চরিত্রই বদলে ফেলা হচ্ছে কোথাও “জোর করে ক্ষমতা দখল”, কোথাও “বাইরের লোক এনে ভোট করানো”এমন নানা অভিযোগের তালিকা তুলে ধরেন তিনি।

সব মিলিয়ে খড়দহের সভা হয়ে উঠল উন্নয়ন বনাম অভিযোগের এক তীব্র রাজনৈতিক নাট্যমঞ্চ, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন কাজ নয় কীভাবে, কার দ্বারা, আর কতটা দেরি করানো হচ্ছে, সেই প্রশ্নই।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন