33.5 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

তৃণমূল জমানায় কোণঠাসা! সেই অনিল বর্মাকেই এবার PSC-র চেয়ারম্যান করল রাজ্য সরকার

Aaj India Desk, কলকাতা: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (PSC) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল বর্মা (IAS Anil Verma)। উল্লেখযোগ্য বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আগের সরকারের আমলে তাঁকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে স্টেট গেজেটিয়ারের দায়িত্বে পাঠানো হয়েছিল। সেই সময় প্রশাসনিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল।

সোমবার নবান্নের অর্থ দফতর থেকে অনিল বর্মার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ৩১৬(১) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের অনুমোদনক্রমে তাঁকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাতকুমার মিশ্রের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির কপি ইতিমধ্যেই মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর সচিবালয়, রাজ্যপালের সচিবালয় এবং সংশ্লিষ্ট সমস্ত সরকারি দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার অনিল বর্মা ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক পরিষেবায় যোগ দেন। প্রায় ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি রাজ্য প্রশাসনের ২৭টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

অবসরের আগে তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধিকর্তা ছিলেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন। অর্থনীতিতে স্নাতকোত্তর অনিল বর্মা ফরাসি ভাষাতেও দক্ষ। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও তাঁর প্রশাসনিক জীবনের প্রায় পুরো সময়টাই কেটেছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন