27.6 C
Kolkata
Monday, July 20, 2026
spot_img

“৫ তারিখে করলেই হতো” — অভিষেকের চ্যালেঞ্জের পাল্টা জবাব শতাব্দীর!

Aaj India Desk, কলকাতা : তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদত্যাগ-চ্যালেঞ্জকে ঘিরে ফের নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিদ্রোহীদের উদ্দেশ্যে অভিষেকের মন্তব্যের পর এবার প্রকাশ্যে কটাক্ষ করলেন বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। তাঁর বক্তব্য, এই সিদ্ধান্ত যদি ভোটের ফল প্রকাশের পরই নেওয়া হতো, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।

কী ছিল অভিষেকের চ্যালেঞ্জ ?

বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর থেকে ভেঙে টুকরো টুকরো হয়েছে তৃণমুল কংগ্রেস। একাধিক নেতা-সাংসদের দলত্যাগ করে ঋতব্রত শিবিরে যোগ দিলেও তাদের অভিযোগের তীর ছিল তৃনমূল সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) দিকেই। তাদের বক্তব্য ছিল, অভিষেকের জন্যই দলের পতন ঘটেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের পরাজয়ের জন্য যদি তাঁকেই দায়ী করা হয়, তাহলে যাঁরা তৃণমূল ছেড়ে গিয়েছেন, তাঁরা সবাই ফিরে আসুন। তাঁর দাবি, সবাই ফিরে এলে তিনি ২৪ ঘণ্টা নয়, এক ঘণ্টার মধ্যেই নিজের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেবেন। অভিষেকের কথায়, “আমার জন্য যদি হার হয়ে থাকে, তাহলে ফিরে আসুন। কথা দিচ্ছি, আমি এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করব।”

পাল্টা জবাব শতাব্দীর 

অভিষেকের (Abhishek Banerjee) এই মন্তব্যের জবাবে রবিবার শতাব্দী রায় বলেন, “মনে হয় ৫ তারিখে, ভোটের ফল বেরোনোর পর এই সিদ্ধান্ত নিলে ভালো হতো। তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এই পরিস্থিতি তৈরি হতো না। হার-জিত সব দলেরই হয়। কিন্তু দিদির মতো একজন নেত্রীর দল এভাবে ভেঙে যাওয়া দুঃখজনক। এই সিদ্ধান্তটা আগে নিলেই ভালো হতো।” তিনি আরও বলেন, দলের মধ্যে অভিষেকের ভূমিকা নিয়ে অনেকের ক্ষোভ রয়েছে। তাঁর দাবি, অভিষেকের অহংকারপূর্ণ আচরণ নিয়েও দলের একাংশের আপত্তি রয়েছে।

অন্যদিকে অভিষেকের চ্যালেঞ্জ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, অভিষেক প্রায়ই এ ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেন, কিন্তু বাস্তবে দলত্যাগীদের ফেরাতে তিনি আদৌ আগ্রহী নন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন