28 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

হঠাৎ ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন শিবজ্ঞানম! নেপথ্যে ব্যক্তিগত কারণ, নাকি অন্য কিছু?

Aaj India Desk, কলকাতা: এসআইআর (SIR)-এ বাদ পড়া ভোটারদের নাম নিয়ে যে ট্রাইব্যুনাল (Tribunal) কাজ করছে, সেখান থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T.S. Sivagnanam)। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। মোট ১৯টি ট্রাইব্যুনাল গড়া হয়, যেখানে দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রাক্তন প্রধান বিচারপতিরা। তাদের মধ্যেই একটি ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন শিবজ্ঞানম।

জানা গিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়েই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে ইস্তফাপত্রও পাঠিয়েছেন। গত ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি ট্রাইব্যুনালের কাজ করেছেন। এই সময়ের মধ্যে মোট ১৭৭৭ জন ভোটারের মামলার নিষ্পত্তি করেন তিনি। সুপ্রিম কোর্ট যেসব মামলার আলাদা করে শুনানির নির্দেশ দিয়েছিল, সেগুলোরও নিষ্পত্তি করেছিলেন তিনি। তবে ভোটের পর নতুন করে কতজনের নাম নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সেই তথ্য এখনও সামনে আসেনি।

প্রসঙ্গত, গত ১০ মার্চ সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয়। এরপর ২০ মার্চ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে। কলকাতা হাইকোর্টের ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নিয়ে এই ট্রাইব্যুনাল তৈরি হয়। বর্তমানে কলকাতার জোকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে ট্রাইব্যুনালের কাজ চলছে। সেখানে অনলাইন ও অফলাইন-দু’ভাবেই আবেদন জমা দেওয়া যাচ্ছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন