27.3 C
Kolkata
Thursday, July 23, 2026
spot_img

এক হাতেই আটকে দিলেন পুলিশের গাড়ি ! ভাইরাল ভিডিও!

Aaj India desk, মুম্বাই: দেশ চড়ে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন (student movement)। প্রথমে ককরোচ জনতা পার্টি শুরু করেছিল। তাদের আন্দোলনে পুলিশ লাঠি চালনা করে। এখন সারা দেশ জুড়ে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। প্রথমে চুপ করে থাকলেও একে একে সেলিব্রেটিরা সমর্থন জানাচ্ছেন এই আন্দোলনকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় দেশের জেন-জি রা। সারা দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিবাদের খবর আসছে। এর মধ্যে ভাইরাল হয়েছে মুম্বাইয়ের এক প্রতিবাদী তরুণীর ভিডিও।

কি করছেন ওই তরুণী ? 

মুম্বাইয়ের নিট (NEET) পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে চলছিল ছাত্র আন্দোলন(student movement)। দাদারের শিবাজী পার্কে শিবসেনা ভবনের কাছে ছাত্ররা বিক্ষোভ করছিলেন। সেসময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে একটি ভ্যানে তোলে। গাড়িটি যখন তাদের নিয়ে রওনা দেয়, তখন এক তরুণী পুলিশ ভ্যানটির সামনে দাঁড়িয়ে যান। এবং বনেটে এক হাত রেখে পথ আটকে দেন। তুমুল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা এক তরুণী একাই চলন্ত পুলিশের গাড়িকে আটকে দিচ্ছে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাঁকে ওভাবে এগিয়ে যেতে দেখে পথচারীরা এগিয়ে আসেন। মুহূর্তে ভিড় জমে যায়।

কে এই তরুণী?

ছাত্র আন্দোলনে (student movement) সামিল হওয়া এই তরুণী অবশ্য ছাত্র নন। তাঁর নাম রিয়া আহির। ২৭ বছর বয়সী রিয়া পেশায় একজন মডেল। রিয়া জানান, তিনি নিজে কোনো শিক্ষার্থী নন। তবে সেখানে বন্ধুদের জন্য অপেক্ষা করার সময় দেখেন পুলিশ অন্যায়ভাবে গাদাগাদি করে ছাত্রদের ভ্যানে তুলছে। তিনি এগিয়ে গিয়ে পুলিশের কাছে ‘অ্যারেস্ট মেমো’ বা গ্রেফতারি পরোয়ানা দেখতে চান। পুলিশ কোনো সদুত্তর দিতে না পারায় তিনি নিজের সহজাত বুদ্ধি থেকে ভ্যানটির সামনে দাঁড়িয়ে পড়েন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রিয়াকে নেট নাগরিকরা ব্যাপকভাবে কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন