30 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

সদ্য পুত্রকে হারিয়েছেন! কি শাস্তি চাইলেন চন্দ্রনাথের মা?

Aaj India desk, পূর্ব মেদিনীপুর: সদ্য ছেলেকে হারিয়েছেন। তৃণমূলের দিকে আঙুল তুলেও শোকসন্তপ্ত চন্দ্রনাথের মা অপরাধীদের ফাঁসি চাইলেন না। গতকাল মধ্যমগ্রামে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ভোট পরবর্তী হিংসায় কেবলমাত্র বিজেপি করার জন্য তাদের এই শাস্তি বলে মনে করেন চন্দ্রনাথের মা।

কি বললেন তিনি? 

চোখের জল নিয়ে সংবাদ মাধ্যমকে চন্দ্রনাথের মা t

জানান, ” আমি একজন মা, আমি আমার ছেলেকে হারিয়েছি, আমি চাই এর পেছনে যারা আছে তাদের শাস্তি হোক। তবে, আমিও একজন মা। তাই, আমি চাই না অপরাধীদের ফাঁসি হোক, বরং যাবজ্জীবন কারাদণ্ড হোক। নতুন দল ক্ষমতায় এলে আমি আমার ছেলের জন্য ন্যায়বিচার চাইব। ও গতকাল এখানে এসেছিল, আমি ওর জন্য রান্না করেছিলাম। আমি ওকে বাড়ি আসতে বলেছিলাম। ও বলেছিল শপথগ্রহণ অনুষ্ঠানের কারণে ব্যস্ত আছি মা।এর পেছনে অবশ্যই একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) আমার ছেলেকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন, আমার ছেলেও শুভেন্দু অধিকারীকে বড় ভাইয়ের মতো ভালোবাসত। আমার মনে হয়, ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে জেতানোর চেষ্টায় জড়িত থাকার কারণেই তৃণমূল ওকে টার্গেট করেছে।”

উল্লেখ্য তৃণমূল ইতিমধ্যেই এই মামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সিবিআই তদন্তের দাবি করেছে। বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেছেন, “এটা সম্পূর্ণ ভাবে পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড।দুষ্কৃতীরা মঙ্গলগ্রহ থেকে এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে, তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় তৃণমূল নেতারা জানত না, এমন ঘটনা আগে ঘটেনি। দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল সমস্ত অপরাধীকে ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য।” রাজনৈতিক প্রতিহিংসা থেকে ষড়যন্ত্র, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ হত্যায় উঠে আসছে সব সম্ভাবনাই। শোকসন্তপ্ত মায়ের আক্ষেপ এর চেয়ে দুর্ঘটনায় ছেলের মৃত্যু হলেও এত কষ্ট থাকত না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন