38.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

১০০ পিস লুঙ্গি, ২০০ পিস ধুতি, ৩০০ পিস শাড়ি- আর কী কী মিলল দেবব্রতর বাড়িতে?

Aaj India Desk, কলকাতা: কোথাও ত্রিপল, কোথাও বালতি, কোথাও বল-পালা বদলের পর তৃণমূল নেতাদের (TMC Leader) পার্টি অফিস কিংবা বাড়ি থেকে এই ধরনের ত্রাণ (Relief) সামগ্রী উদ্ধার হওয়ার খবর সামনে আসছে। কোথাও এর জেরে উত্তেজনা, কোথাও আবার মারধর কিংবা ডিম ছোড়ার ঘটনাও ঘটছে।

এই আবহের মধ্যেই এক ভিন্ন ছবি দেখা গেল যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের (Debabrata Majumdar) ক্ষেত্রে। মঙ্গলবার দুপুরে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক ও পুলিশ তাঁর বাড়িতে পৌঁছায়। এরপর শুরু হয় তল্লাশি। তখনই তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসে সরকারি কাজের সঙ্গে যুক্ত নানা সামগ্রী। প্রায় ২০০ পিস ধুতি, ৩০০ পিস হ্যান্ডলুম শাড়ি, লুঙ্গি ১০০ পিস, কম্বল ৩০০টা, কূর্তি-লেগিংস ১০০টি, পাজামা-পাঞ্জাবি ৭৫ সেট এবং ৫০০টি তারপুলিন উদ্ধার হয় বলে জানা যায়। এসব সামগ্রী আগে থেকেই তাঁর বাড়িতে রাখা ছিল বলে প্রাক্তন বিধায়ক নিজেই স্বীকার করেন।

এরপর তিনি জানান, এই সমস্ত সামগ্রী তিনি স্বেচ্ছায় ফেরত দিয়েছেন। তাঁর বক্তব্য, বিধায়ক থাকাকালীন সময়ে এগুলো তাঁর কাছে রাখা হয়েছিল। এখন তিনি আর বিধায়ক না থাকায় এগুলো ফেরত দেওয়াকেই তিনি সঠিক কাজ মনে করেছেন। তাঁর আরও দাবি, বিধায়কদের আলাদা কোনও সরকারি কার্যালয় না থাকায় অনেক সময় বাড়িতেই এসব সামগ্রী রাখা হয়। বর্ষাকালে ত্রিপল দেওয়ার কথা ছিল। ১৫ মার্চ এগুলো দিয়েছিল। তবে নির্বাচন বিধি চলার কারণে তখন বিতরণ করা যায়নি। এখন তিনি দায়িত্বে না থাকায় সব কিছু ফেরত দিয়ে দিয়েছেন। ডাইরেক্টর অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর এক কর্তা দেবাশীষ চক্রবর্তী জানান, “ঘটনাস্থল থেকে প্রায় ৯ থেকে ১০ ধরনের বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন