27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

কাটা ঘা-এ নুনের ছিটে! ‘দম থাকলে ব্রিগেড ভরান!’ খোঁচা দিলীপের!

কলকাতা: একা হয়ে পড়ছেন মমতা (Mamata Banerjee)! ছাব্বিশের ভোটে শুধু ক্ষমতাই নয়, একে একে বিশ্বস্ত সৈনিকদেরও হারাচ্ছেন তিনি। ঋতব্রত শিবিরের সঙ্গে দল, প্রতীক তহবিল নিয়ে দড়ি টানাটানির মাঝে একুশে জুলাই (21st July) শহীদ দিবস উদযাপন নিয়েও চরম অনিশ্চয়তায় ভুগছে ‘কালীঘাট শিবির’। এবার সেই কাটা ঘা-এই কার্যত নুনের ছিটে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

অন্যান্য দিনের মত বুধবারও ইকো পার্কে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ‘দাবাং’ দিলীপ। মমতাকে (Mamata Banerjee) খোঁচা দিয়ে তিনি বলেন, “দম থাকলে ব্রিগেডে যান। মাঠ ভরবে কি না, তা নিয়ে চিন্তা কেন? যদি কর্মী থাকে, ব্রিগেড ভরিয়ে দেখান। নাহলে বাড়িতে শহিদদের ছবিতে মালা দিন। বাড়িতে পালন করলে কি সম্মান জানানো হয় না?”

প্রসঙ্গত, ১৯৯৩ সালে জ্যোতি বসুর সরকারের পুলিশের গুলিতে ১৩ জন কংগ্রেস নেতার মৃত্যুর ঘটনাকে স্মরণ করে ২১ জুলাই (21st July) দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল। ২০২৫ সাল পর্যন্ত এটি শুধুমাত্র শহীদ স্মরণ নয়, বরং তৃণমূলের ‘মেগা ইভেন্ট’ হিসেবেও বিবেচিত হয়ে এসেছে। কিন্তু ছাব্বিশের ভোটে পালাবদল হতেই সম্পূর্ণ বদলে গিয়েছে ছবিটা।

বিদ্রোহী ঋতব্রত শিবিরকে পুলিশ ২১ জুলাই (21st July) মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ সমাবেশের অনুমতি দিলেও মমতাদের (Mamata Banerjee) একুশে জুলাই পালন বর্তমানে আদালতে ঝুলছে। যদিও, সম্প্রতি ফেসবুক লাইভে নেত্রী বার্তা দিয়েছেন, প্রয়োজনে তাঁরা রিকশার উপর দাঁড়িয়ে শহীদ দিবস উদযাপন করবেন। এখন দেখার, কলকাতা হাইকোর্ট মমতাপন্থীদের মামলায় কি রায় দেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন