29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

ভোটের ফলের আগেই প্রতিশোধের রাজনীতি? বস্তি জুড়ে বন্ধ জল পরিষেবা !

Aaj India Desk, মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর পরই ফের উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই তীব্র দাবদাহের মধ্যেও শুধুমাত্র রাজনৈতিক সন্দেহের বশে বহরমপুর শহরে বছরের পর বছর ধরে চালু পানীয় জলের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

কী কী অভিযোগ করলেন ? 

শুক্রবার অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জানান, নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের তরফে সৃষ্টি হিংসার ঘটনা সামনে এসেছে। সাথে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে বিরোধী দলের কর্মী সহ এলাকাবাসীর হয়রানির অভিযোগও করেন তিনি। তাঁর কথায়, “কিছু জায়গায় বিরোধী দলের কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। বস্তি এলাকায় বহু বছর আগে বসানো পানীয় জলের ব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়েছে।” তাঁর দাবি, ওই এলাকার বাসিন্দারা শাসক দলের পক্ষে ভোট দেননি বলে সন্দেহ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেনো বন্ধ পরিষেবা ?

উল্লেখ্য, বহরমপুর মুর্শিদাবাদ জেলার একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত। এই এলাকায় সাম্প্রদায়িক বিভাজন ও নিরাপত্তা ইস্যু বরাবরই গুরুত্বপূর্ণ। ২০২১ সালে এখানে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র জয়ী হয়েছিলেন। ২০২৬ নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury) কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলত শুরু থেকেই বিজেপি ও কংগ্রেসের দুই পাক্ষিক প্রতিযোগিতায় তৃনমূলের ভোটব্যাঙ্ক কমে যাওয়ার আশঙ্কা ছিল এই এলাকায়। তার জেরেই শাসক দল ভোটের ফলাফল প্রকাশের আগেই ভরা গ্রীষ্মে পানীয় জলের পরিষেবা বন্ধ করে দিয়েছে বলে ধারণা বিরোধীদের।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তীব্র গরমের মধ্যে পানীয় জলের পরিষেবা প্রত্যাহারের এই অভিযোগ আরও উদ্বেগ বাড়াচ্ছে। এই সময়ে জলের উপর নির্ভরশীলতা বেশি থাকায়, এমন পদক্ষেপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে বস্তি এলাকায় বিকল্প ব্যবস্থার অভাব থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন