32.8 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

রাতে অফিস থেকে ফিরছেন? মাত্র ৩৯ টাকায় মহিলা যাত্রীদের জন্য ‘যাত্রী সাথী’র বড় উদ্যোগ

Aaj India Desk, কলকাতা: রাতে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছে, অথবা ভোরবেলা কোনও জরুরি কাজে বেরতে হবে—এই সময় বাস বা ট্রেন পাওয়া নিয়ে অনেকেরই চিন্তা থাকে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নিরাপদ ও কম খরচের যাতায়াতের ব্যবস্থা (Transport Service) থাকা আরও গুরুত্বপূর্ণ। এবার সেই বিষয়টি মাথায় রেখেই নতুন পরিষেবা চালুর পরিকল্পনা করছে ‘যাত্রী সাথী (Jatri Sathi)। কলকাতা ও সংলগ্ন এলাকায় মহিলাদের জন্য বিশেষ শাটল পরিষেবা (Shuttle Shuttle) চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ, এই পরিষেবার ভাড়া শুরু হতে পারে মাত্র ৩৯ টাকা থেকে। অর্থাৎ সাধারণ ক্যাবের মতো ১০০-১৫০ টাকা বা তার বেশি খরচ করার প্রয়োজন হবে না।

এর আগে রাজ্য সরকারের উদ্যোগে ‘যাত্রী সাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা চালু হয়েছিল। অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করার এই পরিষেবা ওলা-উবারের বিকল্প হিসেবে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে। এবার সেই পরিষেবাতেই নতুন সংযোজন হতে চলেছে মহিলাদের জন্য শাটল।

জানা যাচ্ছে, কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে প্রথম ধাপে এই শাটল চালানোর পরিকল্পনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম—শহরের একাধিক প্রান্তকে এই পরিষেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুরুতেই সব রুটে পরিষেবা চালু হবে না। যাত্রীদের চাহিদা এবং পরিষেবা কতটা সফল হচ্ছে, তা দেখে পরবর্তীতে রুটের সংখ্যা বাড়ানো হতে পারে। বিশেষ করে কর্মজীবী মহিলা এবং পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হচ্ছে। প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে খরচ কমানোর পাশাপাশি নির্দিষ্ট রুটে সহজে গন্তব্যের কাছাকাছি পৌঁছে দেওয়াই এই পরিষেবার অন্যতম লক্ষ্য।

বর্তমানে শহরে অল্প দূরত্বের জন্যও ক্যাব নিলে অনেক সময় ১০০-১৫০ টাকা বা তার বেশি ভাড়া দিতে হয়। সেই জায়গায় মাত্র ৩৯ টাকা থেকে শাটল পরিষেবা পাওয়া গেলে নিয়মিত যাতায়াত করা মহিলাদের খরচ অনেকটাই কমতে পারে। পরিকল্পনা অনুযায়ী পরিষেবা বাস্তবায়িত হলে কলকাতা ও সংলগ্ন এলাকার মহিলা যাত্রীদের জন্য এটি সাশ্রয়ী যাতায়াতের একটি নতুন বিকল্প হয়ে উঠতে পারে। বিশেষ করে রাত বা ভোরের মতো সময়ে গণপরিবহণের বিকল্প হিসেবে এই শাটল পরিষেবা কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন