32 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

তীব্র গরমের পর মিলেছে স্বস্তি! কিন্তু আজ কি হবে?

Aaj India desk, কলকাতা: উত্তরবঙ্গে বৃষ্টি (rain) হলেও পুড়ছিল দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের কথামত গত দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও কলকাতায় ছিল গরমের ভাব। শেষ পযর্ন্ত গতকাল সন্ধ্যায় এল স্বস্তির বৃষ্টি। যদিও আবার সকাল হতেই ঝাঁ ঝাঁ করছে রোদ। সকাল থেকেই তীব্র গরম আর প্রচণ্ড আর্দ্রতা অস্বস্তির মুখোমুখি হতে হচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই হাঁসফাঁস গরম থেকে সাময়িক স্বস্তি দিতে বিকেলে আবার হতে পারে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি।

কেমন থাকবে আজকের আবহাওয়া? 

আজ শুরুতে রোদ থাকলেও পরে সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি (rain) হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, আজ সন্ধ্যার পর ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী সেইসঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

বর্ষা কবে আসবে?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার বৃষ্টি (rain) শুরু হয়ে গেছে। গতকাল ঢোকার কথা ছিল কেরলেও, কিন্তু তা হয়নি।সাধারণত কেরলে বর্ষা আসার ১০ থেকে ১৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গেও বর্ষা আসে। সেই অনুযায়ী, কলকাতায় জুনের দ্বিতীয় সপ্তাহের দিকে স্বাভাবিক নিয়মে বর্ষা আসার কথা রয়েছে। তবে কেরলে বর্ষা না আসার ফলে সেই রুটিনেও বদল আসবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন