27.7 C
Kolkata
Wednesday, September 23, 2026
spot_img

“অভিষেককে গ্রেফতার করা হচ্ছে না কেন?” সেটিং তত্ত্ব নামিয়ে প্রশ্ন তৃনমূলের প্রাক্তন মুখপাত্রের!

Aaj India Desk, কলকাতা : বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দুর্ভাগ্যের শিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে চলতে থাকা অভিযোগ, মামলা ও তদন্তের মাঝেই এবার বিস্ফোরক দলেরই প্রাক্তন মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)। বুধবার অভিষেকের প্রসঙ্গ তুলে তিনি সরাসরি প্রশ্ন করেন, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন। এই প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্রকে নিশানা করে তিনি সেটিং তত্ত্ব নিয়েও মন্তব্য করেন। তাঁর বক্তব্যের পরই ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

‘গ্রেফতার করা হচ্ছে না কেন?’

ঋজু দত্তের (Riju Dutta) বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, সেগুলি যদি কোনও সাধারণ মানুষের বিরুদ্ধে থাকত, তাহলে এতদিনে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ হয়ে যেত। এই প্রসঙ্গেই তিনি তিহার এবং প্রেসিডেন্সি জেলের কথা উল্লেখ করেন। তাঁর প্রশ্ন, ‘‘তাহলে অভিষেককে গ্রেফতার করা হচ্ছে না কেন? তিনি কি ভিআইপি ? নাকি আইন সবার জন্য একই না ?’’

দিল্লিতে ‘সেটিং’-এর প্রশ্ন

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন ঋজু (Riju Dutta)। তাঁর কথায়, ‘‘আমি জানতে চাই অভিষেক ও মমতার কি কোনও সেটিং হয়েছে দিল্লিতে?’’ একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এ বিষয়ে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আপ্তসহায়কের বক্তব্য নিয়েও প্রশ্ন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বক্তব্যের প্রসঙ্গও তোলেন ঋজু দত্ত। তাঁর দাবি, ওই ব্যক্তি নিজেই অভিষেকের নাম নিয়েছেন। এরপরই তাঁর প্রশ্ন, ‘‘তারপরেও অভিষেক কেন গ্রেফতার হবেন না? এটা কেমন আইন?’’

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিভিন্ন সময়ে রাজনৈতিক তরজা হয়েছে। এবার সেই বিতর্কেই নতুন করে সরব হলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র ঋজু দত্ত। তাঁর বক্তব্যে একদিকে অভিষেকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন রয়েছে, অন্যদিকে রাজ্য-কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ নিয়েও রয়েছে দাবি। ঋজু দত্তের এই মন্তব্যের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া কী হবে, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন