কলকাতা: পার্ক স্ট্রিটের ফুটপাথে (Park Street foothpath controversy) নাতির জন্য দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) ধমকের ঘটনায় ভাইরাল হয়েছিলেন বৃদ্ধা সীতা ওরফে রশিদা। সেই ভিডিও ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্কের পর তাঁর জন্য সরকারি আশ্রয়ের ব্যবস্থা করা হলেও, চাঞ্চল্যকরভাবে সেই আশ্রয়ে থাকতে রাজি হলেন না তিনি। এখন প্রশ্ন একটাই, সীতা কোথায়?
ভাইরাল ভিডিও থেকে রাজনৈতিক ঝড়
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। পার্ক স্ট্রিটের ফুটপাথে (Park Street foothpath controversy) শিশুর জন্য দুধ গরম করছিলেন সীতা। দুর্ঘটনার আশঙ্কায় তাঁকে সরে যেতে বলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে জানা যায়, প্রায় ৫০ বছর ধরে ফুটপাতই তাঁদের ঠিকানা। ভিডিওটি ভাইরাল হতেই মন্ত্রীর মানবিকতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) ভিডিও বার্তায় বলেন, কারও মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি; শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে সরে যেতে বলা হয়েছিল। তিনি স্বীকার করেন, বিষয়টি হয়তো আরও সংবেদনশীলভাবে বোঝানো উচিত ছিল।
সরকারি আশ্রয়েও ‘না’
বিতর্কের জেরে বিজেপির রাজ্য দপ্তরে সীতার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশে কলকাতা পুরসভা ও পুলিশ যৌথভাবে সীতা এবং তাঁর দুই ছোট মেয়ের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে।
কিন্তু বেলেঘাটা ও রামমোহন রায় রোড, দুটি সরকারি আশ্রয়কেন্দ্রেই নিয়ে যাওয়া হলেও থাকতে রাজি হননি সীতা। যদিও তাঁর বড় মেয়ে পূজা সরকারি ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে আশ্রয়কেন্দ্রেই থেকে গিয়েছেন (Park Street foothpath controversy)।
তাহলে কোথায় সীতা?
এই প্রশ্নের জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, সীতা ও তাঁর দুই ছোট মেয়ে নিরাপদে রয়েছেন এবং আপাতত দলের এক কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি।
মানবিক ইস্যু, না রাজনৈতিক লড়াই?
একটি ফুটপাতবাসী (Park Street foothpath controversy) পরিবারের দুধ গরম করার ঘটনাকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন পরিণত হয়েছে বড় রাজনৈতিক সংঘাতে। একদিকে সরকারি আশ্রয়ের প্রস্তাব, অন্যদিকে তা প্রত্যাখ্যান করে অন্যত্র থাকার সিদ্ধান্ত, এই ঘটনায় যেমন মানবিক প্রশ্ন উঠছে, তেমনি রাজনৈতিক তরজাও আরও তীব্র হচ্ছে। এখন নজর একটাই, সীতা ও তাঁর দুই ছোট মেয়ের ভবিষ্যৎ আশ্রয় এবং পুনর্বাসনের দায়িত্ব শেষ পর্যন্ত কে নেবে?


