28.9 C
Kolkata
Sunday, October 11, 2026
spot_img

দিল্লিতে ফের বিক্ষোভ, আটক শতাধিক! জন ব্রিটাস ও SFI নেতাদের মারধর! কী অভিযোগ পুলিশের বিরুদ্ধে ?

Aaj India Desk, নয়া দিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বাতিলের দাবিতে রবিবার ফের বিক্ষোভে (Delhi Protest) নেমেছিলেন ছাত্রছাত্রী ও বামপন্থী সংগঠনের সদস্যরা। দিল্লির কনট প্লেস থেকে যন্তর মন্তরের দিকে মিছিল এগোলে বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিপিআই(এম)-এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (SFI) একাধিক নেতা। আটক বিক্ষোভকারীদের শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে SFI।

SFI-এর দাবি, জাতীয় সভাপতি আদর্শ এম সাজি, দিল্লি রাজ্য সম্পাদক সূরজ এলামন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অভিজিৎ মনিলাল-সহ কয়েকশো কর্মীকে রাজীব চক এলাকায় আটক করা হয়। সংগঠনের সম্পাদক সৃজন ভট্টাচার্যের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের উপর শারীরিক আক্রমণ চালিয়েছে। কিছু কর্মীদের কপাল থেকে রক্তপাত হচ্ছিল বলেও দাবি তাঁর। (Delhi Protest)

সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস এবং সাজিকেও পুলিশ মারধর করেছে বলে অভিযোগ SFI নেতৃত্বের। অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের (AISF) জাতীয় স্তরের নেতা দীনেশকেও দিল্লি পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আটক ব্যক্তিদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানানো হয়নি বলে দাবি SFI-এর। পাশাপাশি আইন ভঙ্গ করে সূর্যাস্তের পর ২২ জন মহিলা কর্মীকে আটক করায় তীব্র সমালোচনাও শুরু হয়েছে। (Delhi Protest)

অন্যদিকে দিল্লিতে পুলিশি অভিযানের প্রতিবাদে রবিবার হায়দরাবাদের ধরনা চকে বিক্ষোভের ডাক দেয় ভগৎ সিং জন অধিকার যাত্রা (BSJAY)। বিকেল ৩টে থেকে শুরু হওয়া ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দিল্লি পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে SIR বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হয়। এর মধ্যেই সোমবার দিল্লিতে বৃহত্তর জমায়েতের ডাক দিয়েছে কংগ্রেস। ফলে SIR-বিরোধী আন্দোলন এবং দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন