38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, ৫ লক্ষ টাকার প্রতারণা! কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী

Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে (Sabang)। প্রাক্তন মন্ত্রী ডা. মানস রঞ্জন ভুঁইঞা (Manas Ranjan Bhunia) এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতা (TMC Leader) শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ দে-র বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক স্থানীয় বাসিন্দা।

অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার ১৬ নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতেই পাঁচ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

বিকাশবাবুর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞার উদ্যোগে এবং দুই তৃণমূল নেতার মাধ্যমে তাঁর স্ত্রীর চাকরির ব্যবস্থা করা হয়। এরপর গত ১ মার্চ ২০২৬-এ ‘CISB Services Private Limited’-এর অধীনে স্টুয়ার্ড পদে তেমাথানী ইরিগেশন বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। তাঁর ওয়ার্কম্যান রেজিস্টার নম্বর ছিল CISB/WB-46।

পরিবারের দাবি, নিয়মিত কাজ করার পরও মাত্র দু’মাসের মাথায়, গত ৬ মে, তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি আর থাকবে না। অভিযোগ, চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, মার্চ মাসের বেতন হিসেবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ৭৪৭ টাকা জমা পড়েছিল।

চাকরি চলে যাওয়ার পর থেকেই পরিবারটি চরম মানসিক ও সামাজিক সমস্যার মধ্যে রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। তাঁর কথায়, এই ঘটনার পর তাঁর স্ত্রী গভীর মানসিক অবসাদে ভুগছেন এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার জেরে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগ নিয়ে প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা এবং অভিযুক্ত দুই তৃণমূল নেতার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন