38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

তৃণমূলে বড় সাংগঠনিক রদবদল, নতুন দায়িত্বে কুণাল-গৌতম; কার উপর ভরসা রাখলেন মমতা?

Aaj India Desk, কলকাতা : একাধিক নেতা, বিধায়ক ও সাংসদের দলত্যাগ এবং সাংগঠনিক চ্যালেঞ্জের আবহে বড়সড় রদবদল করা হলো তৃনমূল কংগ্রেসে (Trinamool Congress)। দলের প্রকাশিত নতুন সাংগঠনিক তালিকায় বিভিন্ন জেলা, সাংগঠনিক জেলা এবং শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ ও অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনের সংগঠন পরিচালনায় দলের আস্থা কারা পাচ্ছেন, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে এই তালিকায়।

কলকাতার দায়িত্বে দাপুটে নেতানেত্রীদের নাম

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৮ জন নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কথা জানানো হয়েছে। উত্তর কলকাতা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে কুণাল ঘোষকে। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছেন রত্না শুর এবং সভাপতি হয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়।

দক্ষিণ ২৪ পরগনা (সাংগঠনিক) জেলার সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সুভাষিস চক্রবর্তী। শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন অসিত মজুমদার। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। একই জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন স্বপন দেবনাথ। পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে।

উত্তরবঙ্গে নবীন ও প্রবীণের যুগলবন্দি

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে প্রবীণ তৃণমূল নেতা এবং শিলিগুড়ি পুরনিগমের বর্তমান মেয়র গৌতম দেবকে। জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন দলের যুব সংগঠনের পরিচিত মুখ কুন্তল রায়। সম্প্রতি কলকাতায় গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে দেখা করেছিলেন গৌতম দেব। গৌতম দেবের বক্তব্য, তিনিই নতুনদের হাতে দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুরোধ রাখায় তিনি খুশি বলেও জানিয়েছেন।

অন্যান্য জেলায় কারা ? 

পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন অজিত মাইতি। জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে প্রদীপ সরকারকে। হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন পুলক রায়। ব্যারাকপুর লোকসভা সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে অমিত গুপ্তকে।

যুব, ছাত্র ও মহিলা সংগঠনে নতুন মুখ

তৃণমূল ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা করা হয়েছে জয়া দত্তকে। সংগঠনের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন প্রিয়াঙ্কা অধিকারী। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে আলিফা আহমেদকে।

সাম্প্রতিক সময়ে দলীয় অন্দরে অসন্তোষ, বেশিরভাগ নেতার দলবদল এবং পুর নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষাপটে এই সাংগঠনিক পুনর্গঠনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন তালিকার মাধ্যমে অভিজ্ঞ ও সংগঠনঘনিষ্ঠ নেতাদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিয়ে দল আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি আরও জোরদার করতে চাইছে। তবে এই নেতাদের দলের দায়িত্বভার দেওয়ার পর দল কতটা উপকৃত হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন