Aaj India desk, কলকাতা: বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বাংলা ভাষা বলার জন্য আক্রান্ত হন। অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয় তাঁদের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঙালী সংস্কৃতির আইকন রবীন্দ্রনাথকে রবিশঙ্কর বলে ভুল করেন। এ হেন বাঙালির সংস্কৃতির পিঠস্থান কলকাতায় এসে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Natendra Modi)। নিজের এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার)থেকে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন।
কি বলেছেন তিনি ?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Natendra Modi) উত্তর কলকাতায় রোড শো করেন। রামভক্ত নেতা বাঙালির আরাধ্যা মাকালীর পূজা দেন ঠনঠনিয়া কালীবাড়িতে। এরপরে এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লেখেন, “কলকাতা বারবার আমার মন জয় করে নেয়! আজকের রোডশোটি অসাধারণ ছিল,শহরের নারী শক্তি ও যুব শক্তির বলিষ্ঠ অংশগ্রহণে আরও এটি আরও সমৃদ্ধ হয়েছিল।এই মহান শহরটি বিজেপির উন্নয়ন কর্মসূচি চায়, এতে কোনো সন্দেহ নেই। বছরের পর বছর ধরে, টিএমসি কলকাতায় মানুষের ভোট নিয়ে গেছে, কিন্তু কোনো কাজ করেনি। তৃণমূলের পছন্দের কাজ হলো লুটপাট এবং মানুষকে ভয় দেখানো। একারণেই তারা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলিতে দেরি করেছে। নগর প্রশাসন তাদের কাছে একটি অচেনা ধারণা। ” এখানেই শেষ নয়, এরপরেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) বলেন, “বিজেপি কলকাতা এবং তার আশেপাশের এলাকার জনগণকে আশ্বাস দিচ্ছে যে আমরা নগর প্রশাসনে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসব, যা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং পরবর্তী প্রজন্মের জন্য পরিকাঠামোর উন্নয়নের উপর দৃষ্টি দেবে। পশ্চিমবঙ্গে একটি বিজেপি সরকার স্বাস্থ্য ও শিক্ষার মতো ক্ষেত্রগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। আমরা যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করব এবং সুযোগ-সুবিধা যাতে আধুনিক হয় তা নিশ্চিত করব। একই সাথে, আমরা আগামী দিনে বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে আরও জনপ্রিয় করার জন্য কাজ করব।”
বিজেপির বাঙালি অস্মিতা নিয়ে তাদের অতি বড় সমর্থকও গর্ব করতে পারে না। সেখানে ভোট বৈতরণীর কারণেই প্রধানমন্ত্রীর (Narendra Modi)এই বাংলা ও বাঙালি প্রীতি এই বিষয়ে রাজনৈতিক মহলের কোনো দ্বিমত নেই।


