34 C
Kolkata
Sunday, May 31, 2026
spot_img

মদন মিত্রর কামারহাটির বাড়িতে পুলিশের হানা, দরজা ভেঙে চলো তল্লাশি

Aaj lndia Desk, উত্তর ২৪ পরগনা: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)কে ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনায়। কামারহাটির উদয় ভিলা নামে একটি বাড়িতে তল্লাশি চালাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

দুপুরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্য। তবে পুলিশ পৌঁছনোর সময় বাড়িটি তালাবন্ধ ছিল। ফলে শেষ পর্যন্ত দরজা ভেঙেই ভিতরে প্রবেশ করতে হয় তদন্তকারীদের।

পুলিশ সূত্রে খবর, প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির ভিতরে তল্লাশি চালানো হয়। এরপর বাড়িটি ফের তালাবন্ধ করে সেখান থেকে বেরিয়ে যান পুলিশ আধিকারিকরা। তল্লাশির সময় মদন মিত্র ওই বাড়িতে উপস্থিত ছিলেন না।

তদন্তকারী সূত্রের দাবি, উদয় ভিলা যে জমির উপর তৈরি হয়েছে, সেই জমির মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমিটি একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার অধীনে থাকতে পারে। অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সেখানে বাড়ি নির্মাণ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, উদয় ভিলা-তে একটি দলীয় কার্যালয় রয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, মদন মিত্র মাঝেমধ্যেই সেখানে আসতেন। যদিও সম্পত্তিটির প্রকৃত আইনি মালিকানা কার নামে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে রবিবারই কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের পরিষদীয় বৈঠক রয়েছে। মদন মিত্রের ঘনিষ্ঠ মহলের দাবি, সেই বৈঠকে যোগ দিতেই তিনি দক্ষিণ কলকাতার বাসভবনে ছিলেন। ফলে তল্লাশির সময় তাঁকে কামারহাটিতে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন