35.9 C
Kolkata
Friday, June 19, 2026
spot_img

একদিকে স্পিকারের সঙ্গে অভিষেক! অন্যদিকে আইনি লড়াইয়ের পথে বিক্ষুব্ধ সাংসদরা?

Aaj India Desk, নয়াদিল্লি: লোকসভার স্পিকার (Speaker)-এর সঙ্গে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরোয়া বৈঠক করেন NCPI-র (বিদ্রোহী তৃণমূল) একাধিক সাংসদ। বৈঠকে মূল আলোচ্য ছিল তাঁদের বিরুদ্ধে লাগাতার ব্যক্তিগত আক্রমণের মোকাবিলা কীভাবে করা হবে।

বিশেষ করে মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁদের সম্মানহানির অভিযোগ তুলে আইনি পদক্ষেপের সম্ভাবনাও খতিয়ে দেখছেন বিদ্রোহী সাংসদরা। পাশাপাশি নিজেদের এলাকায় ফেরার সময়সূচি, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজের অগ্রাধিকার এবং সংসদে নতুন দলীয় অফিস পাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, লোকসভার স্পিকারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। গত ১০ জুন স্পিকারের কাছে সাক্ষাতের আবেদন জানিয়েছিলেন অভিষেক। সেই আবেদনের ভিত্তিতে ১৫ জুন বিকেল ৪টের সময় দেওয়া হলেও, ঠিক সেই সময়ে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখে থাকায় ইমেলটি দেখতে পারেননি।

অভিষেকের অনুপস্থিতির পর স্পিকারের সচিবালয় থেকে কীর্তি আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তিনি স্পিকারের সঙ্গে দেখা করে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন। সব জটিলতা কাটিয়ে শুক্রবার অবশেষে স্পিকারের সঙ্গে মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর লোকসভার অন্দরে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন